বাংলানিউজমেইল

৭ বাংলাদেশি নিহত সেই হোটেল শিখা ইনের মালিক গ্রেপ্তার

কলকাতার ধর্মতলার মির্জা গালিব স্ট্রিটের শিখা ইন হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় হোটেলটির মালিক বীরেশ্বর মিত্রকে গ্রেপ্তার করেছে ভারতীয় পুলিশ। শনিবার বেহালার ডায়মন্ড হারবার রোড এলাকার নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

এর আগে গত মঙ্গলবার মধ্যরাতে পাঁচতলা ভবনটিতে অগ্নিকাণ্ডে ৯ জনের মৃত্যু হয়। তাদের মধ্যে দুজন ভারতীয় ও সাতজন বাংলাদেশি নাগরিক। অগ্নিকাণ্ডের পর থেকেই হোটেলটির অগ্নিনিরাপত্তাব্যবস্থা নিয়ে একাধিক অভিযোগ ওঠে। তার মধ্যে—ভবনটিতে নিরাপত্তার ন্যূনতম ব্যবস্থাও ছিল না, পাঁচতলা ভবনে ছিল মাত্র একটি লোহার সিঁড়ি ও একটি লিফট।

তদন্তে জানা গেছে, ভবনটির তিন ও পাঁচতলায় থাকা শিখা ইন হোটেলটি দুই ভাগে ভাগ করে আলাদা ব্যক্তিদের কাছে লিজ দিয়েছিলেন বীরেশ্বর মিত্র। একটি অংশ আবু জাফরের কাছে এবং অন্য অংশ উমেশ ও জিতেন্দ্র সিংয়ের কাছে লিজ দেওয়া হয়েছিল।

এর আগে আবু জাফরকে গ্রেপ্তার করা হয়েছে। উমেশ ও জিতেন্দ্র সিংকেও জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ।

এবার নতুন করে গ্রেপ্তার হলেন হোটেলটির মালিক বীরেশ্বর মিত্র। 

এ ঘটনায় নিরাপত্তা বিধি লঙ্ঘনসহ আরো কারো দায় রয়েছে কি না, তা তদন্ত করে দেখছে পুলিশ।

Related posts

নাইজেরিয়ায় সহিংসতায় নিহত ১৬০

bangladmin

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে এগিয়ে ট্রাম্পের দল

bangladmin

The COP23 climate change summit in Bonn and why it matters

bangladmin

রেকর্ড গড়লেন ইমরান খান

bangladmin

গাজায় আরো ৮ ইসরায়েলি সেনা নিহত

bangladmin

গাজার শরণার্থী শিবিরে ইসরায়েলের হামলা, নিহত অর্ধশতাধিক

bangladmin

Leave a Comment