বাংলানিউজমেইল

গাজায় আরো ৮ ইসরায়েলি সেনা নিহত

আন্তর্জাতিক ডেস্ক :

অবরুদ্ধ গাজায় ফিলিস্তিনি প্রতিরোধ যোদ্ধাদের সঙ্গে লড়াইয়ে মঙ্গলবার দখলদার ইসরায়েলের আরো ৮ সেনা সদস্য প্রাণ হারিয়েছে। এ নিয়ে গাজায় স্থল অভিযান শুরুর পর থেকে এ পর্যন্ত তাদের ১১৩ জন সেনা নিহত হয়েছে। এর মধ্যে ২০ জনই প্রাণ হারিয়েছে সহকর্মীদের গুলিতে। নিহতদের মধ্যে কয়েক জন পদস্থ সামরিক কর্মকর্তাও রয়েছে বলে তারা স্বীকার করেছে। খবর: টাইমস অব ইসরায়েলের।

সেনাবাহিনীর রেডিও’র খবরে আরো বলা হয়েছে, সম্প্রতি গাজায় যে ২০ জন ইসরাইলি সেনা সহকর্মীদের গুলিতে প্রাণ হারিয়েছে তাদের মধ্যে ১৩ জনকে গুলি করা হয়েছে শত্রু পক্ষের সদস্য বিবেচনা করে। ইসরায়েলি বাহিনী ভেবেছিল তারা যাদেরকে গুলি করছে তারা ফিলিস্তিনি। কিন্তু হত্যার পর বুঝতে পারে তারা নিজেদের সেনাদেরকেই হত্যা করেছে।

ইসরায়েলের সেনাবাহিনী বলছে, ফিলিস্তিনিদের আল আকসা ফ্লাড অভিযান শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত ৪৩৭ জন ইসরায়েলি সেনা নিহত হয়েছে। তবে নিরপেক্ষ সূত্রগুলো বলছে, গাজায় হতাহত ইসরায়েলি সেনাদের সঠিক পরিসংখ্যান প্রকাশ করা হচ্ছে না। ইসরায়েলের ঘোষিত সংখ্যার চেয়ে প্রকৃত সংখ্যা কয়েক গুণ বেশি বলে ধারণা করা হচ্ছে।

ইসরায়েলি হিব্রু ভাষার দৈনিক ইয়েদিয়োত আহারোনোত কয়েক দিন আগে এক প্রতিবেদনে বলেছে, তারা সামরিক সূত্রগুলো থেকে নিশ্চিত হতে পেরেছে ৭ অক্টোবর থেকে শুরু হওয়া যুদ্ধে এ পর্যন্ত পাঁচ হাজারের বেশি ইসরায়েলি সেনা আহত হয়েছে। এদের মধ্যে দুই হাজার পঙ্গু হয়ে গেছে।

Related posts

The COP23 climate change summit in Bonn and why it matters

bangladmin

চীনের ইউনানে ভূমিধস, চাপা পড়েছেন ৪৭ জন

bangladmin

ফোন সংযোগ পুনরুদ্ধার; জ্বালানি প্রবেশ করেছে গাজায়

bangladmin

বাংলাদেশ সীমান্তের কাছে মিয়ানমারের হেলিকপ্টার ভূপাতিত

bangladmin

অল্পের জন্য রক্ষা পেলেন ১৭৩ বিমান যাত্রী

bangladmin

বিদায়ের ঘন্টা শুনতে পাচ্ছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী ট্রাস

bangladmin

Leave a Comment