বাংলানিউজমেইল
জাতীয়

দলগুলো বেশি সংস্কার না চাইলে ডিসেম্বরেই নির্বাচন: প্রেস সচিব

নিজস্ব প্রতিবেদক :

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, রাজনৈতিক দলগুলো বেশি সংস্কার না চাইলে চলতি বছরের ডিসেম্বরের মধ্যে নির্বাচন হবে। তবে সংস্কার বেশি চাইলে আরও ছয়মাস বেশি সময় দিতে হবে।

আজ মঙ্গলবার কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশে (কেআইবি) সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

প্রেস সচিব জানান, মাইনাস টু ফর্মুলা নিয়ে সরকার কিছু ভাবছে না। এ সময় তিনি জানান, লুটপাট, দুর্নীতি ও জুলাই-আগস্ট গণহত্যার সঙ্গে জড়িতদের এদেশে রাজনীতি করার কোনো অধিকার নেই।

শফিকুল আলম বলেন, রাষ্ট্রের বিভিন্ন খাত সংস্কারে গঠিত ৬ কমিশন ১৫ জানুয়ারির মধ্যে প্রতিবেদন দেবে এবং সবার সাথে আলোচনা করেই এসব বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে। সরকার বরাবরই বলে আসছে, সংস্কার কমিশনগুলো তাদের সুপারিশ দিলে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ করা হবে। পরে নির্বাচনের সম্ভাব্য সময় ঘোষণা করা হবে।

তবে বিএনপিসহ রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে বারবার নির্বাচনের রোডম্যাপ ঘোষণার দাবি তোলা হচ্ছে। এসব দাবির পরিপ্রেক্ষিতে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ইতোমধ্যে স্পষ্ট করে জানিয়েছেন, নির্বাচনের জন্য সম্ভাব্য দুটি সময়সূচি তারা নির্ধারণ করেছেন বলে প্রেস সচিব উল্লেখ করেন।

 

Related posts

জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন চাচ্ছে জনগণ: সংস্কার কমিশন

bangladmin

সাবেক গভর্নরসহ ২৫ জনের নামে লকার খুঁজে পায়নি দুদক

bangladmin

এবার ৪ দাবিতে শাহবাগে ম্যাটস শিক্ষার্থীদের অবস্থান

bangladmin

রাজধানীর মোল্লা বাড়ি বস্তিতে আগুনে দুজনের মৃত্যু

bangladmin

সাগর-রুনির হত্যাকারীদের ধরা হবে : আইনমন্ত্রী

bangladmin

পণ্যের জিআই নিয়ে তৎপর হতে প্রধানমন্ত্রীর নির্দেশ

bangladmin

Leave a Comment