বাংলানিউজমেইল
জাতীয়

জুন মাসের মধ্যে চালু হবে বিআরটি প্রকল্প: ওবায়দুল কাদের


নিজস্ব প্রতিবেদক :

এক যুগেও কাজ সমাপ্ত না হওয়া বিআরটি প্রকল্প এ বছরের জুন মাসের মধ্যে চালু হবে বলে আশা প্রকাশ করেছেন সড়ক ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের।

গাজীপুর থেকে উত্তরা হয়ে ঢাকা বিমানবন্দর পর্যন্ত এ প্রকল্প বাস্তবায়ন করছে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়।

মঙ্গলবার (১৬ জানুয়ারি) রাজধানীর বনানীর সেতু ভবনে সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, এ বছরের জুনের মধ্যে বিআরটি প্রকল্প শেষ হবে। এখনই নিচের অংশের আর ভোগান্তি নেই।

প্রসঙ্গত, ২০১১ সালে এশীয় উন্নয়ন ব্যাংক কর্তৃক বিআরটির জন্য একটি প্রাথমিক সম্ভাব্যতা সমীক্ষা করা হয়। ১ ডিসেম্বর ২০১২ সালে একনেক ঢাকা বিআরটি প্রকল্প অনুমোদন করে। তারপর গত ১২ বছরেও প্রকল্পটি শেষ হয়নি।

Related posts

‘অপারেশন ডেভিল হান্ট’: সারাদেশে গ্রেফতার ১৩০৮

bangladmin

জানুয়ারিতে সড়ক দুর্ঘটনায় ৪৮৬ নিহত : যাত্রী কল্যাণ সমিতি

bangladmin

অবৈধ মজুতকারীরা বিএনপির দোসর : খাদ্যমন্ত্রী

bangladmin

৩৭ দিনে সারাদেশে ২৩৮টি যানবাহনে আগুন

bangladmin

টিআইবি মাঝেমাঝে রাজনৈতিক দলের মতো বিবৃতি দেয় : তথ্যমন্ত্রী

bangladmin

সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন অসুস্থ , পা অবশ হওয়ায় চলাফেরা সীমিত

bangladmin

Leave a Comment