বাংলানিউজমেইল

এক বছরে সড়কে ৫০২৪ প্রাণহানি : বিআরটিএ


নিজস্ব প্রতিবেদক :

গেল ২০২৩ সালে সারাদেশে ৫ হাজার ২৪টি প্রাণহানি হয়েছে ৫ হাজার ৪৯৫টি সড়ক দুর্ঘটনায়। এর মধ্যে শুধু ডিসেম্বরেই ৪৮৩টি সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ৬৪১ জন।

মঙ্গলবার (১৬ জানুয়ারি) দুপুরে বনানীতে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান সংস্থাটির চেয়ারম্যান নুর মোহাম্মদ মজুমদার।

তিনি জানান, গত ডিসেম্বরে ৪৮৩টি সড়ক দুর্ঘটনার মধ্যে সবচেয়ে বেশি নিহত হয়েছেন ঢাকা বিভাগে। এ বিভাগে নিহতের সংখ্যা ৮৮ জন। এই সময়ে চট্টগ্রাম বিভাগে নিহতের সংখ্যা ৭৯ জন, রাজশাহী বিভাগে ৬৩ জন, খুলনা বিভাগে ৪৯ জন, বরিশালে ২৮ জন, সিলেটে ২৪ জন, রংপুরে ৫৪ জন এবং ময়মনসিংহে ৪৮ জন। সবচেয়ে বেশি নিহত হয়েছে মোটরসাইকেল দুর্ঘটনায়, শতকরার হিসেবে ২৫ দশমিক ৩৯ শতাংশ।

২০২৩ সালে বিআরটিএ’র রিপোর্ট অনুযায়ী ৫৪৯৫টি সড়ক দুর্ঘটনায় ৫০২৪ জন, বাংলাদেশ পুলিশের রিপোর্ট অনুযায়ী ৫০৯৩ সড়ক দুর্ঘটনায় ৪৪৭৫ জন, রোড সেফটি ফাউন্ডেশনের রিপোর্ট অনুযায়ী ৬৯১১ সড়ক দুর্ঘটনায় ৬৫২৪ জন এবং বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির রিপোর্ট অনুযায়ী ৬২৬১ সড়ক দুর্ঘটনায় ৭৯০২ জন নিহত হয়েছেন।

Related posts

তালা ভেঙে জুলাই স্মৃতি জাদুঘরে দর্শনার্থীদের প্রবেশ

bangladmin

টিআইবি মাঝেমাঝে রাজনৈতিক দলের মতো বিবৃতি দেয় : তথ্যমন্ত্রী

bangladmin

৫৯ বছর পর খুলল সুলতানগঞ্জ-মায়া নৌবন্দর

bangladmin

হামের উপসর্গে ২৪ ঘণ্টায় সাতজনের মৃত্যু

bangladmin

শান্তা ফারজানাসহ ৬ জন পুলিশ হেফাজতে

bangladmin

সংস্কারের বিষয়ে ঐকমত্য হতে হবে: রিজওয়ানা হাসান

bangladmin

Leave a Comment