বাংলানিউজমেইল

নাঈমুল ইসলাম খানের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু

নিজস্ব প্রতিবেদক :

অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে সিনিয়র সাংবাদিক ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রেস সচিব নাঈমুল ইসলাম খানের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

মঙ্গলবার (৭ জানুয়ারি) সকালে কমিশনের এক বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়।

নাঈমুল ইসলাম খান ও তার পরিবারের সদস্যদের ১৬৩টি ব্যাংক হিসাবের সন্ধান পেয়েছে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)। এসব ব্যাংক হিসাবে ৩৮৬ কোটি টাকার সন্দেহজনক লেনদেন হয়েছে।

তিনি বিদেশে অর্থ পাচার করেছেন বলে সন্দেহ করছেন দুদকের কর্মকর্তারা। প্রাথমিক তথ্য যাচাইয়ের পর তার বিরুদ্ধে অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে সংস্থাটি।

প্রায় চার দশক সাংবাদিকতায় জড়িত নাঈমুল ইসলাম খান দেশের বেশ কয়েকটি জনপ্রিয় সংবাদপত্র প্রকাশ করেছেন।

Related posts

তারেক রহমানকেও আয়নাঘরে নিয়ে নির্যাতন করা হয়েছিল: চিফ প্রসিকিউটর

bangladmin

ইভিএম ব্যবহার না করতে সংস্কার কমিশনের সুপারিশ

bangladmin

থার্টিফার্স্ট নাইটে ঢাকায় অতিরিক্ত ৩ হাজার পুলিশ মোতায়েন

bangladmin

ব্যবসায়ী আদম তমিজী হক মানসিকভাবে অসুস্থ, তার আরও চিকিৎসার প্রয়োজন: ডিবি

bangladmin

বাড়ির ছাদ থেকে পড়ে গৃহকর্মীর মৃত্যু

bangladmin

নৌকায় ভোট দিয়ে দেশি-বিদেশি ষড়যন্ত্র রুখে দিন: প্রধানমন্ত্রী

bangladmin

Leave a Comment