বাংলানিউজমেইল

উপদেষ্টা হাসান আরিফের মৃত্যুতে সোমবার রাষ্ট্রীয় শোক

নিজস্ব প্রতিবেদক :

ভূমি মন্ত্রণালয় এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপদেষ্টা এ. এফ. হাসান আরিফের মৃত্যুতে একদিনের শোক ঘোষণা করেছে অন্তর্বর্তী সরকার।

আজ রোববার মন্ত্রিপরিষদ সচিব ড. শেখ আব্দুর রশীদ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়েছে। প্রজ্ঞাপনে বলা হয়েছে, উপদেষ্টা হাসান আরিফের মৃত্যুতে আগামীকাল সোমবার (২৩ ডিসেম্বর) রাষ্ট্রীয়ভাবে শোক পালন করা হবে।

এ উপলক্ষ্যে সোমবার বাংলাদেশের সকল সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান এবং শিক্ষা প্রতিষ্ঠানসহ সকল সরকারি ও বেসরকারি ভবন এবং বিদেশের বাংলাদেশ মিশনগুলোতে জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, মরহুমের রুহের মাগফেরাতের জন্য সোমবার বাংলাদেশের সকল মসজিদে বিশেষ দোয়া অনুষ্ঠিত হবে। অন্যান্য ধর্মীয় প্রতিষ্ঠানে তাঁর আত্মার শান্তির জন্য বিশেষ প্রার্থনার আয়োজন করা হবে।

গত ২০ ডিসেম্বর রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে মারা যান হাসান আরিফ। তাঁর বয়স হয়েছিল ৮৩ বছর।

উপদেষ্টা হাসান আরিফের ছেলে মুয়াজ আরিফ গণমাধ্যমকে জানান, তাঁর বাবা হঠাৎ করে মেঝেতে পড়ে যায়। এরপরে তাঁকে রাজধানীর ল্যাবএইড হাসপাতালে নিয়ে যাওয়ার পর কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

 

 

Related posts

সাভারের প্রেশারকুকার বোমাটি নিষ্ক্রিয় করেছে পুলিশ

bangladmin

রমজানে ডিম-মুরগির দাম কমাতে চাঁদাবাজি বন্ধের দাবি

bangladmin

মেট্রোরেলের আগারগাঁও-মতিঝিল অংশের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

bangladmin

রাজধানীসহ সারাদেশে র‌্যাবের ৪৬০ টহল টিম মোতায়েন

bangladmin

যারা খালে ময়লা ফেলে, তাদের মস্তিষ্কে ময়লা আছে: মেয়র আতিক

bangladmin

সচিবালয়ে অগ্নিকাণ্ডে কোনো নাশকতার প্রমাণ মেলেনি: তদন্ত কমিটি

bangladmin

Leave a Comment