বাংলানিউজমেইল
জাতীয়

বৃক্ষরোপণ ও পায়রা উড়িয়ে চিকিৎসক সমাবেশের উদ্বোধন প্রধানমন্ত্রীর

অপরাধচিত্র প্রতিবেদক: ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত চিকিৎসক সমাবেশের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
০৮ আগস্ট শনিবার সকালে জাতীয় সংসদের এলডি হলে আয়োজিত এ সমাবেশের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী।
সমাবেশের আগে জাতীয় সংসদ প্রাঙ্গণে একটি নিমগাছের চারা রোপণ করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় তাঁর সহধর্মিণী জুবাইদা রহমানও একটি গাছের চারা রোপণ করেন।
এরপর জাতীয় সংগীত শেষে দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে পরবর্তী কর্মসূচি শুরু করেন প্রধানমন্ত্রী। চিকিৎসক সমাবেশ শুরুর আগে প্রধানমন্ত্রী ও তাঁর সহধর্মিণী শান্তির প্রতীক হিসেবে দুটি পায়রা উড়িয়ে দেন।
অনুষ্ঠানে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ড্যাবের সভাপতি অধ্যাপক হারুন আল রশীদ, মহাসচিব মো. জহিরুল ইসলাম শাকিলসহ সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

Related posts

শেখ হাসিনাকে ঘিরে বাংলাদেশ-ভারত সম্পর্কে উত্তেজনা : দিল্লির ব্রিকস আউটরিচে তারেক রহমানের অংশগ্রহণের সম্ভাবনা প্রায় শেষ

bangladmin

জিয়ার শাসনামলের গুম-খুনের বিচার হবে: আইনমন্ত্রী

bangladmin

সাকিবকে সতর্ক করল নির্বাচন কমিশন

bangladmin

পেঁয়াজের দাম নিয়ন্ত্রণে নজরদারি বাড়াতে প্রধানমন্ত্রীর নির্দেশ

bangladmin

রাজধানীতে সাত তলা থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

bangladmin

দেশে ডাল উৎপাদন বেড়েছে ৪ গুণের বেশি: কৃষিমন্ত্রী

bangladmin

Leave a Comment