বাংলানিউজমেইল
জাতীয়

নিম্নচাপ লঘুচাপে পরিণত, বাড়তে পারে তাপমাত্রা

নিজস্ব প্রতিবেদক :

সাগরে সৃষ্টি হওয়া নিম্নচাপটি লঘুচাপে পরিণত হয়েছে। এ কারণে দেশের চার সমুদ্র বন্দরে ১ নম্বর দূরবর্তী সতর্কসংকেত নামিয়ে ফেলতে বলা হয়েছে। নিম্নচাপ লঘুচাপে পরিণত হওয়ায় উপকূলীয় এলাকায় বৃষ্টি কমে এসেছে।

রবিবার (২২ ডিসেম্বর) সকাল থেকেই সূর্যের দেখা মিলেছে অনেক এলাকায়। এতে তাপমাত্রা কিছুটা বেড়েছে।

রবিবার সন্ধ্যা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সারা দেশে রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে এবং দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়ার সম্ভাবনা রয়েছে।

সোমবারের পূর্বাভাসে বলা হয়, খুলনা ও বরিশাল বিভাগের দু-এক জায়গায় হালকা বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

মঙ্গলবার (২৪ ডিসেম্বর) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় হালকা বৃষ্টি হতে পারে। এ ছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

পঞ্চগড়ে আজ রবিবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা ৯ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। এদিন সকাল ৯টায় এ তাপমাত্রা রেকর্ড করা হয়।

Related posts

টাঙ্গাইল শাড়ি ভারতের দাবির ইস্যুটি খুবই ছোট: পররাষ্ট্রমন্ত্রী

bangladmin

৭ জানুয়ারির নির্বাচন দেশের ইতিহাসে মাইলফলক হয়ে থাকবে: শেখ হাসিনা

bangladmin

খালেদা জিয়ার বিরুদ্ধে মিথ্যা সাক্ষ্য দেওয়া সাবেক যুগ্ম সচিব গ্রেফতার

bangladmin

সংখ্যায় নয়, ভালো চিকিৎসক হওয়ার দিকে জোর দিয়েছি: স্বাস্থ্যমন্ত্রী

bangladmin

নাশকতা রোধে বাসের যাত্রীবেশে কাজ করছে র‍্যাব

bangladmin

বাংলাদেশে ভোটাধিকার রক্ষায় যুক্ত থাকবে জাতিসংঘ

bangladmin

Leave a Comment