বাংলানিউজমেইল

২৪ বছর পর রহস্য উন্মোচনের উদাহরণও আছে: আইনমন্ত্রী


ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি :

সাংবাদিক সাগর-রুনি হত্যা মামলায় ৫০ বছর সময় লাগলেও সেটা দেয়ার বিষয়টি আপেক্ষিক অর্থে বলেছেন বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক।

শুক্রবার (২ জানুয়ারি) সকালে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

মন্ত্রী বলেন, ‘এটা বিতর্কের বিষয় না। আমার দুখ হয় এই কারণে আপনাদেরকে (সাংবাদিক) ভালো কথা বললেও আপনারা অন্যভাবে নেন। আপনারা ক্ষেপে যান।’ এসব কথা বলার সময় মন্ত্রী হাসোজ্জ্বল ছিলেন।

তিনি আরো বলেন, ‘হত্যার ৪২ বছরে আসামী ধরা, ২৪ বছরে রহস্য উন্মোচনের ঘটনা আছে। আমি সময়টা আপেক্ষিক অর্থে বলেছি।

প্রকৃত দোষীদের চিহ্নিত করতে সময় লাগলেও দিতে হবে বুঝিয়েছি। যারা প্রকৃত দোষী তাদেরকে চিহ্নিত করতে অনেক সময় লাগে।’ যতই সময় লাগুক প্রকৃত অপরাধীদের ধরা হবে বলে তিনি জানান।

এ সময় তিনি বলেন, ‘আইনী কাঠামোতে বলা আছে যারা অপরাধী নয় তাদেরকে ধরা যাবে না। যারা প্রকৃতভাবো দোষী তাদেরকে ধরতে হবে।’

মন্ত্রী দুই দিনের সরকারি সফরে নিজ নির্বাচনী এলাকা কসবা ও আখাউড়ায় আসেন। শনিবার সন্ধ্যায় তার ঢাকায় ফেরার কথা রয়েছে।

Related posts

শেখ হাসিনাকে কোন প্রক্রিয়ায় ফেরত পাঠাবে সেটা ভারতের সিদ্ধান্ত: চিফ প্রসিকিউটর

bangladmin

জুলাই জাদুঘরে ভারতীয় আগ্রাসনের চিত্র নেই, বিএনপি হয়তো ভয় পাচ্ছে: নাহিদ ইসলাম

bangladmin

শপথ নিলেন আওয়ামী লীগের সংসদ সদস্যরা

bangladmin

সাকিবকে সতর্ক করল নির্বাচন কমিশন

bangladmin

দেশে শিশুমৃত্যুর হার কমেছে ৫ শতাংশ: স্বাস্থ্যমন্ত্রী

bangladmin

জাতিসংঘের বিবৃতি নির্বাচন প্রতিহতকারী বিএনপি-জামায়াতের বিরুদ্ধে গেছে : তথ্যমন্ত্রী

bangladmin

Leave a Comment