বাংলানিউজমেইল

বুধবার উদ্বোধন হচ্ছে জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘর

নিজস্ব প্রতিবেদক :

জুলাই গণ-অভ্যুত্থানের ইতিহাস, আত্মত্যাগ ও সংগ্রামের স্মৃতি সংরক্ষণে নির্মিত জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘর আগামীকাল বুধবার (৫ আগস্ট) আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হবে। সকাল ৯টায় প্রধানমন্ত্রী তারেক রহমান জাদুঘরটির উদ্বোধন করবেন।

সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয় জানিয়েছে, উদ্বোধনের পরপরই জাদুঘরটি সাধারণ দর্শনার্থীদের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে। ইতিহাস, গবেষণা ও শিক্ষার একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে এটি পরিচালিত হবে।

জাদুঘরটিতে জুলাই গণ-অভ্যুত্থানের বিভিন্ন পর্যায়ের আলোকচিত্র, ভিডিওচিত্র, গুরুত্বপূর্ণ দলিল-দস্তাবেজ, শহীদদের ব্যবহৃত স্মৃতিচিহ্ন এবং প্রত্যক্ষদর্শীদের সাক্ষ্য সংরক্ষণ করা হয়েছে। এসব উপকরণের মাধ্যমে আন্দোলনের ঘটনাপ্রবাহ ও তৎকালীন পরিস্থিতির একটি প্রামাণ্য চিত্র তুলে ধরা হবে।

এছাড়া শিক্ষার্থী, গবেষক এবং ইতিহাস-আগ্রহীদের জন্য বিশেষ শিক্ষা কার্যক্রম, গাইডেড ট্যুর এবং অনলাইনে টিকিট সংগ্রহের সুবিধাও রাখা হয়েছে।

সংশ্লিষ্টদের মতে, জাদুঘরটি শুধু একটি স্থাপনা নয়; বরং জুলাই গণ-অভ্যুত্থানে অংশ নেওয়া মানুষের সংগ্রাম, আত্মত্যাগ ও প্রতিরোধের ইতিহাস সংরক্ষণের একটি স্থায়ী স্মারক। ভবিষ্যৎ প্রজন্মের কাছে ওই সময়ের ঘটনাবলি তুলে ধরতে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও মনে করছেন তারা।

Related posts

টেলিটকের কাছে পাওনা ৫৩০০ কোটি টাকা আদায়ের নির্দেশ

bangladmin

ধর্মীয় অনুভূতিতে আঘাত করা বই নিয়ে সতর্ক থাকবে পুলিশ

bangladmin

১০ মিনিটে দেয়া হবে অন-অ্যারাইভাল ভিসা

bangladmin

মাতারবাড়ি কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র পরিদর্শন প্রধানমন্ত্রীর

bangladmin

সাকিবকে সতর্ক করল নির্বাচন কমিশন

bangladmin

বাংলাদেশ-মিয়ানমার সীমান্তে উত্তেজনা, বিজিবিকে সহযোগিতা করবে পুলিশ

bangladmin

Leave a Comment