বাংলানিউজমেইল

তেজগাঁওয়ে বাদামের ঠোঙায় গাঁজার বিক্রি, গ্রেপ্তার ৩


নিজস্ব প্রতিবেদক :

রাজধানীর তেজগাঁওয়ে গাঁজা বিক্রির অভিযোগে ৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাতে তেজগাঁও থানা-পুলিশ তেজকুনিপাড়ার একটি বাসা থেকে তাদের গ্রেপ্তার করে। এ সময় তাদের কাছ থেকে এক হাজার পুরিয়া গাঁজা উদ্ধার করা হয়।

গ্রেপ্তার তিনজন হলেন—আব্দুল আজিজ (২৮), মো. সাহিদুল ওরফে জাহিদুল ইসলাম (৩০) এবং মো. রমজান আলী (৪৫)। আজিজ ও জাহিদুল সম্পর্কে চাচা-ভাতিজা এবং রমজান ও আজিজ পরস্পর বেয়াই। তাঁরা বাদামের ঠোঙার মতো করেই এসব গাঁজা প্যাকেট করে বিক্রি করতেন। বলে জানিয়েছে, তেজগাঁও থানা-পুলিশ।

আজ শুক্রবার দুপুরে তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন জানান, গ্রেপ্তার হওয়া ৩ জনই তেজগাঁওয়ের চিহ্নিত মাদক বিক্রেতা। তাঁরা মূলত গাঁজা বিক্রি করেন। আজিজের বিরুদ্ধে ২৮ টি, রমজানের বিরুদ্ধে ৭টি এবং জাহিদুলের বিরুদ্ধে ৬টি মামলা আছে। তাঁরা তেজকুনিপাড়ায় একটি ভাড়া বাসায় গোপনে গাঁজার ব্যবসা করতেন।

মোহাম্মদ মহসীন আরও জানান, গাঁজা ক্রেতা ও বিক্রেতার কাছে সেই বাসা ‘গাঁজার আড়ত’ নামে পরিচিত। তাঁরা এখানে গাঁজাকে বাদামের ঠোঙায় করেই বিক্রি করতেন। খুচরা বিক্রেতারাও এদের কাছ থেকে গাঁজা কেনে।

তেজগাঁও থানার ওসি আরও জানান, সাধারণত বাদাম বিক্রির আড়ালেই এসব গাঁজা বিক্রি করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে গতকাল বৃহস্পতিবার রাতে সেই বাসায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে আনুমানিক ২ কেজি ওজনের ১ হাজার পুরিয়া গাঁজা উদ্ধার করা হয়।

Related posts

দেশের ইতিহাসে কোকেনের সবচেয়ে বড় চালান জব্দ

bangladmin

ট্রেনের টিকিট কালোবাজারি চক্রের ১৪ জন সক্রিয় সদস্যকে গ্রেপ্তার

bangladmin

অপহরণের ৩৬ ঘণ্টা পরে শিশু তাওহীদের লাশ উদ্ধার

bangladmin

খিলক্ষেতে বাসে আগুন

bangladmin

ঝটিকা মিছিল ও নাশকতার পরিকল্পনাকারী জামাত নেতা শাহেদ গ্রেফতার

bangladmin

ইউটিউব দেখে জাল টাকা তৈরি শিখেন জিসান

bangladmin

Leave a Comment