বাংলানিউজমেইল

বাংলাদেশ ২০৪১ সালে উন্নত দেশ হিসেবে আত্মপ্রকাশ করবে: আইনমন্ত্রী


ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি :

আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদ্মাসেতু, কর্ণফুলী টানেল, মেট্রোরেল এবং ঢাকা-চট্টগ্রাম রেলপথ ডুয়েলগেজে রূপান্তরসহ ব্যাপক উন্নয়ন করেছেন। তিনি সবই করেছেন জনগণের জন্য। শেখ হাসিনার নেতৃত্বেই বাংলাদেশ ২০৪১ সালে সারাবিশ্বে উন্নত দেশ হিসেবে আত্মপ্রকাশ করবে।

শুক্রবার ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার বায়েক ইউনিয়ন পরিষদ চত্বরে আয়োজিত পথসভায় এ কথা বলেন তিনি।

আইনমন্ত্রী বলেন, নির্বাচনের আগে বায়েক ইউনিয়নের পূর্বনির্ধারিত সভায় আসতে পারিনি। এমপি এবং মন্ত্রী হিসেবে শপথ নেয়ার পর বলেছিলাম, প্রথমে আমি বায়েক ইউনিয়নে আসবো। সেই ধারাবাহিকতায় আজ এসেছি।

তিনি বলেন, যারা আগুনসন্ত্রাস করার চেষ্টা করবে তাদের জঙ্গলের ভেতর থেকে ধরে এনে আইনের মুখোমুখি করা হবে।

নিজ নির্বাচনী এলাকার মানুষের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে আনিসুল হক বলেন, কসবা-আখাউড়ায় উন্নয়নের ধারা অব্যাহত থাকবে। বর্তমান সরকার সারাদেশে অব্যাহত উন্নয়ন চালিয়ে যাবে।

এ সময় উপস্থিত ছিলেন- কসবা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রাশেদুল কাউসার জীবন, জেলা পরিষদের সদস্য এম এ আজিজ, উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক আফজল হোসেন রিমন, বায়েক ইউনিয়নের চেয়ারম্যান বিল্লাল হোসেন প্রমুখ।

Related posts

কর্মস্থলে অনুপস্থিত, অতিরিক্ত পুলিশ সুপার খাইরুল বরখাস্ত

bangladmin

মাগুরায় সাকিব আল হাসানের বাড়িতে আগুন

bangladmin

বৃক্ষরোপণ ও পায়রা উড়িয়ে চিকিৎসক সমাবেশের উদ্বোধন প্রধানমন্ত্রীর

bangladmin

র্আথ-সামাজিক অগ্রগতির জন্য গুরুত্বর্পূণ উন্নয়ন প্রকল্প গ্রহণ করুন: প্রধানমন্ত্রী

bangladmin

আগে বিচার-সংস্কার, পরে নির্বাচন: সারজিস আলম

bangladmin

খাদ্যে ভেজাল: বিএফএসএর অনুসন্ধানে জনস্বাস্থ্যে চরম ঝুঁকি

bangladmin

Leave a Comment