বাংলানিউজমেইল
জাতীয়

বর্জ্যমুক্ত দেশ গড়ার আহ্বান পরিবেশমন্ত্রীর


নিজস্ব প্রতিবেদক :

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী সাবের হোসেন চৌধুরী সঠিকভাবে বর্জ্য ব্যবস্থাপনার মাধ্যমে পরিষ্কার পরিচ্ছন্ন এবং বর্জ্য মুক্ত দেশ গড়ার জন্য জনগণের প্রতি আহ্বান জানিয়ে বলেছেন, পরিচ্ছন্ন দেশ গড়তে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় ১০০ দিনের পরিকল্পনা ঘোষণা করেছে। দেশের জনগণ সরকারের উদ্যোগের সাথে একযোগে কাজ করলে বর্জ্য মুক্ত দেশ গড়া সম্ভব হবে।

শুক্রবার রাজধানীর মান্ডায় হায়দার আলী স্কুল এন্ড কলেজ মাঠে এলাকার শীতার্তদের মধ্যে ৩ হাজার কম্বল বিতরণ উপলক্ষ্যে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পরিবেশমন্ত্রী এসব কথা বলেন।

পরিবেশমন্ত্রী সাবের হোসেন চৌধুরী বলেন, পরিচ্ছন্নতার দিক বিবেচনায় মুগদা থানাকে রাজধানীর রোল মডেল করা হবে। ঢাকা-৯ আসনের প্রতিটি এলাকায় সিংগেল ইউজ প্লাস্টিকের ব্যবহার কমিয়ে আনার বিষয়েও জোর দেয়া হবে। এসময় শুধু বর্জ্য ব্যবস্থাপনা বা বায়ু দূষণ কমানো নয়, মাণ্ডা এলাকার প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠান প্লাস্টিকমুক্ত করার ঘোষণাও দেন মন্ত্রী।

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ৭১ নম্বর ওয়ার্ড কাউন্সিলর খাইরুজ্জামান খাইরুল, ৭২ নম্বর ওয়ার্ড কাউন্সিলর শফিকুল আলম শামীম, মুগদা থানা সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন বাহার ও যুবলীগ নেতা হাজী বিপ্লব হোসেন এবং স্থানীয় আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা এসময় উপস্থিত ছিলেন।

Related posts

শৈত্যপ্রবাহ ২১ জেলায়, রাজধানীতে মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা

bangladmin

অবরোধের প্রথম দিনে ঢাকায় ২ বাসে আগুন, গ্রেপ্তার ১৫৮

bangladmin

১০ জানুয়ারি দেশব্যাপী জোবায়েরপন্থিদের বিক্ষোভের ডাক

bangladmin

সৌদি আরবের উদ্দেশ্যে প্রধানমন্ত্রীর ঢাকা ত্যাগ

bangladmin

চলছে অবরোধের তৃতীয় দিন, সতর্ক অবস্থানে পুলিশ

bangladmin

সংস্কারের বিষয়ে ঐকমত্য হতে হবে: রিজওয়ানা হাসান

bangladmin

Leave a Comment