বাংলানিউজমেইল

সাইফুজ্জামান শিখর ও তার স্ত্রীর নামে দুদকের মামলা

নিজস্ব প্রতিবেদক :

অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে মাগুরা-১ আসনের সংসদ সদস্য (এমপি) সাইফুজ্জামান শিখর ও তার স্ত্রী সীমা রহমানের নামে পৃথক দুটি মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

আজ মঙ্গলবার দুদকের মহাপরিচালক আক্তার হোসেন গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, মাগুর-১ আসনের সাবেক এমপি মো. সাইফুজ্জামান শিখর সরকারের দায়িত্বশীল পদে থেকে আর্থিক লাভবানের জন্য অবৈধ উপায়ে তার সম্পদ ও সাতটি ব্যাংক অ্যাকাউন্টে মোট ১০ কোটি ৯৮ লাখ ৮২ হাজার ৩১৫ টাকার অস্বাভাবিক লেনদেন রয়েছে।

অবৈধ সম্পদ গোপন করায় তার নামে দুর্নীতি দমন কমিশন আইন ২০০৪ এর ২৭(১) ধারা অনুসারে মানিলন্ডারিং প্রতিরোধ আইন ২০১২ এর ৪(২) ও ৪(৩) ধারাসহ দুর্নীতি প্রতিরোধ আইন ১৯৪৭ এর ৫(২) ধারায় মামলা রুজু করা হয়েছে।

এছাড়া মো. সাইফুজ্জামান শিখরের স্ত্রী সীমা রহমানের নামে ১ কোটি ১৬ লাখ ১ হাজার ৩৩২ কোটি টাকা অবৈধভাবে ভোগদখলে রাখার জন্য দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪ ও দুর্নীতি প্রতিরোধ আইন, ১৯৪৭ এর ধারা মোতাবেক আরেকটি মামলা দায়ের করা হয়েছে।

 

Related posts

রেলওয়ের ১ দশমিক ২ একর জমি দখলমুক্ত

bangladmin

বাংলাদেশ থেকে নির্মাণ শ্রমিক নিতে আগ্রহী স্কটল্যান্ড

bangladmin

খাদ্যে ভেজাল: বিএফএসএর অনুসন্ধানে জনস্বাস্থ্যে চরম ঝুঁকি

bangladmin

রমজানে দেশের মানুষের কষ্ট হবে না: বাণিজ্য উপদেষ্টা

bangladmin

খিলগাঁওয়ে দেওয়াল চাপায় শ্রমিকের মৃত্যু

bangladmin

গ্যাস-বিদ্যুৎ বিলে বাড়তি সময় ও ঋণের কিস্তি স্থগিত চায় চট্টগ্রাম চেম্বার

bangladmin

Leave a Comment