বাংলানিউজমেইল

৩০ জুনের মধ্যে টেশিসকে লাভজনক প্রতিষ্ঠানে পরিণত করতে নির্দেশ পলকের


নিজস্ব প্রতিবেদক :

আগামী ৩০শে জুনের মধ্যে টেলিফোন শিল্প সংস্থা লিমিটেডকে লাভজনক প্রতিষ্ঠানে পরিণত করতে নির্দেশ দিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, এমপি।

সোমবার (২২ জানুয়ারি) সকালে গাজীপুরের টঙ্গীতে টেলিফোন শিল্প সংস্থা লিমিটেড (টেশিস) ডিজিটাল প্রযুক্তি পণ্যের উৎপাদন প্লান্ট পরিদর্শন শেষে মন্ত্রী এসব কথা বলেন।

তিনি আরও বলেন, বঙ্গবন্ধুর হাতে গড়া প্রতিষ্ঠানটি দীর্ঘদিন যাবত লোকসানী প্রতিষ্ঠান হিসাবে পরিচালিত হচ্ছে। এই প্রতিষ্ঠানের আয় কিভাবে বাড়ানো যায় সেটি নিয়ে চিন্তা করতে হবে। আয় বাড়াতে না পাড়লে ব্যয় কমাতে হবে।

প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক আশরাফুল ইসলাম, বঙ্গবন্ধু হাইটেক পার্ক সিটির এমডি জাফর উল্লাহসহ অন্যান্য কর্মকর্তারা এসময় উপস্থিত ছিলেন।

Related posts

আপিলে ছয় দিনে প্রার্থিতা ফিরে পেলেন ২৮২ জন

bangladmin

জামায়াতের নেতৃত্বাধীন ১১–দলীয় ঐক্যের রাষ্ট্রপতি প্রার্থী অলি আহমদ

bangladmin

ট্রাফিক পুলিশ অনিয়মে জড়ালে কঠোর ব্যবস্থা : অতিরিক্ত পুলিশ কমিশনার

bangladmin

বঙ্গবন্ধুর প্রতিকৃতি ও জাতীয় ৪ নেতার কবরে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

bangladmin

মানবাধিকার রক্ষায় সরকার কখনো যথাযথ পদক্ষেপ নেয়নি: সুলতানা কামাল

bangladmin

চার ধাপে হবে উপজেলা পরিষদ নির্বাচন, ৪ মে থেকে শুরু

bangladmin

Leave a Comment