বাংলানিউজমেইল

৪৩তম বিসিএসের ফল প্রকাশ


নিজস্ব প্রতিবেদক :

৪৩তম বিসিএসের (বাংলাদেশ সিভিল সার্ভিস) ক্যাডার ও নন-ক্যাডারে চূড়ান্ত সুপারিশ করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। এতে ক্যাডার ও নন ক্যাডার পদে মোট ২ হাজার ৮০৫ জনকে নিয়োগের সুপারিশ করা হয়েছে। এর মধ্যে ক্যাডার পদ ২ হাজার ১৬৩টি এবং নন-ক্যাডার পদ ৬৪২টি।

মঙ্গলবার (২৬ ডিসেম্বর) পিএসসির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

৪৩তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা ২০২১ সালের ২৯ অক্টোবর অনুষ্ঠিত হয়। গত বছরের জুলাই মাসে লিখিত পরীক্ষার কার্যক্রম শুরু করে পিএসসি। গত ২০ আগস্ট লিখিত পরীক্ষার ফল প্রকাশ করা হয়। এতে উত্তীর্ণ হন ৯ হাজার ৮৪১ জন।

এক বিজ্ঞপ্তিতে পিএসসি জানিয়েছে, ৪৩তম বিসিএস ২০২০ এর বিভিন্ন ক্যাডারের মোট ২ হাজার ২১৮টি শূন্যপদের বিপরীতে ২ হাজার ১৬৩টি পদে নিয়োগ করা হয়েছে। অন্যদিকে, নন-ক্যাডারে ১ হাজার ৩৪২টি শূন্যপদের বিপরীতে ৬৪২টি পদে নিয়োগ করা হয়েছে।

Related posts

দেশে মোট ভোটার ১২ কোটি ১৭ লাখ ৭৫ হাজার ৪৫০ জন

bangladmin

বাংলাদেশের নির্বাচন ও ড. ইউনূস ইস্যুতে যা বলল হোয়াইট হাউজ

bangladmin

বিএনপি নব্য হানাদার হিসেবে আবির্ভূত হয়েছে : তথ্যমন্ত্রী

bangladmin

চলতি মাসেই দেওয়া হবে সাড়ে ২৪ লাখ স্মার্টকার্ড

bangladmin

শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারে: ভারতীয় হাইকমিশনারকে প্রধানমন্ত্রীর উপদেষ্টা

bangladmin

ভোটারদের জন্য নতুন আইন করেছে কমিশন: ইসি রাশেদা

bangladmin

Leave a Comment