বাংলানিউজমেইল
জাতীয়

মোল্লাবাড়ি বস্তির আগুন : তদন্তসাপেক্ষে জানা যাবে নাশকতা নাকি দুর্ঘটনা: ডিএমপি


নিজস্ব প্রতিবেদক :

ঢাকা মহানগর পুলিশ কমিশনার মো. হাবিবুর রহমান বলেছেন, রাজধানীর এফডিসি গেট সংলগ্ন মোল্লাবাড়ি বস্তির আগুন নাশকতা না দুর্ঘটনা সেটি তদন্ত সাপেক্ষে জানা যাবে।

শনিবার (১৩ জানুয়ারি) দুপুরে ঘটনাস্থল পরিদর্শন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

হাবিবুর রহমান বলেন, এখনো আগুন লাগার সুস্পষ্ট কারণ জানা যায়নি। ফায়ার সার্ভিস হয়তো সেটির তদন্ত সাপেক্ষে তাদের রিপোর্ট দিতে পারে। তারা তদন্ত করবে। তদন্ত করে এটি নাশকতা নাকি দুর্ঘটনা সে বিষয়টি বোঝা যাবে।

তিনি বলেন, বস্তিটির মালিকানা পার্শ্ববর্তী একটি বাড়ির মালিকের। তিনি এখানে কিছু বস্তির মতো ঘর করে ভাড়া দিতেন। এখান থেকে বের হওয়ার মতো তেমন কোনো রাস্তা নেই। বের হয়েই দেখা যায় রেললাইন। এখানে কোনো সড়কের সঙ্গেও সংযোগ নেই। এটা হচ্ছে সবচেয়ে বড় সমস্যা।

Related posts

ভুল স্বীকার করে ক্ষমা চাইলেন মাহি

bangladmin

খাদ্যে ভেজাল: বিএফএসএর অনুসন্ধানে জনস্বাস্থ্যে চরম ঝুঁকি

bangladmin

বিদায়ী বছরে সড়কে প্রাণ ঝরেছে ৮৫৪৩ জনের

bangladmin

জাতির পিতার বাংলাদেশ গড়াই আমার একমাত্র লক্ষ্য: প্রধানমন্ত্রী

bangladmin

চার ধাপে হবে উপজেলা পরিষদ নির্বাচন, ৪ মে থেকে শুরু

bangladmin

পালিয়ে আসা সেনাদের দুয়েক দিনের মধ্যে ফেরত নেবে মিয়ানমার: স্বরাষ্ট্রমন্ত্রী

bangladmin

Leave a Comment