বাংলানিউজমেইল

নিখোঁজ গার্মেন্টস কর্মি জোসনা বেগম জীবিত উদ্ধার


নিজস্ব প্রতিবেদক :

যাকে হত্যার গুজব ছড়িয়ে পোশাক শ্রমিকদের আন্দোলন, সেই নিখোঁজ হওয়া গার্মেন্টসকর্মী জোসনা বেগমকে জীবিত উদ্ধার করেছে র‍্যাব-৪।

বৃহস্পতিবার (২ নভেম্বর) র‍্যাব-৪ এর মিডিয়া কর্মকর্তা সহকারী পুলিশ সুপার (এএসপি) মাজহারুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন। এর আগে বুধবার দিবাগত রাতে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পল্লবীর কালশী এলাকা থেকে জোসনাকে উদ্ধার করা হয়।

মাজহারুল ইসলাম জানান, মঙ্গলবার মিরপুরে গার্মেন্টস শ্রমিকদের সংঘর্ষে জোসনা নামে এক কর্মী নিহত হয়েছে বলে গুজব ছড়িয়ে পড়ে। ওই গুজবকে ঘিরে বুধবার (১ নভেম্বর) দিনভর গার্মেন্টসকর্মীদের আন্দোলন চলতে থাকে। এ প্রেক্ষিতে র‌্যাব-৪ আন্দোলনকারীদের সঙ্গে আলোচনা করে। তখন তারা দাবি করেন, গার্মেন্টসকর্মী জোসনা বেগমকে হত্যা করে তার মরদেহ গুম করে ফেলা হয়েছে।

র‌্যাব কর্মকর্তা বলেন, এরই ধারাবাহিকতায় র‌্যাব-৪ এ ব্যাপারে গোয়েন্দা নজরদারি এবং তদন্ত শুরু করে। পরে বুধবার রাতে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‌্যাব-৪ নিখোঁজ জোসনা বেগমকে পল্লবীর কালশী এলাকা থেকে জীবিত উদ্ধার করে।

বর্তমানে তিনি নিজ বাসায় সুস্থ ও স্বাভাবিক আছেন এবং র‍্যাব-৪ তার সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখছে বলে জানান তিনি।

Related posts

চীনের সঙ্গে ভবিষ্যতে সাংস্কৃতিক যোগাযোগ বাড়বে: ফারুকী

bangladmin

অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন করার লক্ষ্যে কাজ করছে ইসি

bangladmin

আখাউড়া-আগরতলা রেলপথসহ ৩ উন্নয়ন প্রকল্প উদ্বোধন করলেন হাসিনা-মোদি

bangladmin

মেট্রোরেলের ১৬ স্টেশনে বসছে এটিএম

bangladmin

জাতির পিতার বাংলাদেশ গড়াই আমার একমাত্র লক্ষ্য: প্রধানমন্ত্রী

bangladmin

বাংলাদেশ ভ্রমণে সতর্কতার পরামর্শ কানাডার

bangladmin

Leave a Comment