বাংলানিউজমেইল
জাতীয়

প্রবীণদের জন্য ডে কেয়ার সেন্টার করা হবে


চাঁদপুর প্রতিনিধি :

বাবা মাকে আর বৃদ্ধাশ্রমে দিতে হবে না। প্রবীণদের জন্য পাইলট বেসিসে ডে কেয়ার সেন্টার শুরু করা হবে বলে জানিয়েছেন সমাজকল্যাণ মন্ত্রী ডা. দীপু মনি।

শুক্রবার দুপুরে চাঁদপুর আলামিন স্কুল এন্ড কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠানে পুরস্কার বিতরণ শেষে উপস্থিত সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা জানান তিনি।

সমাজকল্যাণমন্ত্রী আরও বলেন, বৃদ্ধ বয়সে বাবা-মা ঘরে একা থাকেন। অনেক সময় তারা দুর্ঘটনার স্বীকার হয়। কর্মজীবীদের বাড়তি চিন্তা নিয়ে কাজে অংশ নিতে হয়। তাই প্রবীণদের জন্য ডে কেয়ার সেন্টার প্রকল্প গ্রহণের উদ্যোগ নিচ্ছে সরকার। সেখানে প্রবীণদের জন্য বিনোদন খেলাধুলা চিকিৎসাসেবাসহ সব ধরনের সুযোগ-সুবিধার ব্যবস্থা থাকবে।

মন্ত্রী বলেন, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করেন। মন্ত্রী হিসেবে আমাদেরও দায়িত্ব জিরো টলারেন্স অনুসরণ করা। ঠিক আমার মন্ত্রণালয়েও সেটি অনুসরণ করা হবে।

এ সময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ডা. জে আর ওয়াদুদ টিপু, আল আমিন স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ সাইফুল ইসলামসহ শিক্ষক অভিভাবক ও রাজনৈতিক নেতারা।

এদিকে, এর আগে সকালে চাঁদপুরের বাবুরহাট স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করেন সমাজকল্যাণ মন্ত্রী ডা. দীপু মনি। অধ্যক্ষ মোশারেফ হোসেনের স্বাগত বক্তব্যের মধ্য দিয়ে এই আয়োজনে সভাপতিত্ব করেন, বাবুরহাট স্কুল এন্ড কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি নূরুল ইসলাম নাজিম দেওয়ান।

Related posts

এবারের নির্বাচন ইতিহাসের নতুন অধ্যায় হবে: কৃষিমন্ত্রী

bangladmin

দেশে শিশুমৃত্যুর হার কমেছে ৫ শতাংশ: স্বাস্থ্যমন্ত্রী

bangladmin

রাষ্ট্রের বিরুদ্ধে সাবেক আইজিপি বেনজিরের ষড়যন্ত্র, পুলিশের প্রতিবাদ

bangladmin

প্রধানমন্ত্রীকন্যা জাইমা রহমানের প্রশ্ন— দালাল ধরলে কেন দ্রুত কাজ হয়

bangladmin

অবৈধ বিদেশি নাগরিকদের জন্য সময়সীমা বেঁধে দিলো সরকার

bangladmin

যথাসময়েই ইজতেমা হবে জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা

bangladmin

Leave a Comment