বাংলানিউজমেইল

খিলগাঁওয়ে দেওয়াল চাপায় শ্রমিকের মৃত্যু


নিজস্ব প্রতিবেদক :

রাজধানীর খিলগাঁওয়ের মাদারটেকের জোড়পুকুর এলাকায় দেওয়াল ধসে মো. ইউনুস (৬০) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। নিহত ইউনুস বরগুনা সদরের মনসাতলীর মৃত ফখরুদ্দিনের ছেলে। সবুজবাগের নন্দীপাড়ায় ভাড়া থাকতেন তিনি।

মঙ্গলবার দুপুর ১২টার দিকে এই ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় প্রথমে তাকে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে বিকেল সোয়া ৫টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের ছেলে সেলিম জানান, বাবা আর আমি একসঙ্গেই একটি পুরাতন ভবন ভাঙার কাজ করছিলাম খিলগাঁওয়ের জোড় পুকুর এলাকায়। এই সময় নিচ তলার একটি দেওয়াল হঠাৎ করে ধসে পড়লে গুরুতর আহত হন তিনি। দ্রুত তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য বিকেলে ঢাকা মেডিকেলে নেওয়া হলে দায়িত্বরত চিকিৎসক জানান তিনি আর বেঁচে নেই।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া বলেন, মরদেহটি হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে জানানো হয়েছে।

Related posts

বেনাপোল এক্সপ্রেসে আগুন : ৪০ দিন পর মরদেহ বুঝে পেল ৪ পরিবার

bangladmin

ভোট পর্যবেক্ষণের অনুমতি পেলেন ১৮৬ বিদেশি

bangladmin

রোমে বিমানের ফ্লাইটে কারিগরি ত্রুটি : রাতে ঢাকার পথে রওনার পরিকল্পনা

bangladmin

ভোটের দিন সকালে কেন্দ্রে যাবে ব্যালট পেপার

bangladmin

আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউটের উদ্বোধন করলেন সেনাপ্রধান

bangladmin

বাংলাদেশ-চীন সম্পর্কে নতুন সম্ভাবনার দ্বার খুলতে পারে : হুমায়ুন কবির

bangladmin

Leave a Comment