বাংলানিউজমেইল

পোশাক কারখানার নিরাপত্তায় বিজিবি মোতায়েন


নিজস্ব প্রতিবেদক :

ঢাকা ও এর আশেপাশের এলাকায় পোশাক কারখানার নিরাপত্তা জোরদারে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যদের মোতায়েন করা হয়েছে।

বৃহস্পতিবার সকালে বিজিবির জনসংযোগ কর্মকর্তা মো. শরিফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, ঢাকা ও এর আশপাশের এলাকায় গার্মেন্টসের নিরাপত্তা জোরদারে পর্যাপ্ত সংখ্যক বিজিবি মোতায়েন করা হয়েছে। আশুলিয়া, সাভার, মিরপুর, রামপুরা, আব্দুল্লাহপুর, টঙ্গী, গাজীপুর ও কোনাবাড়ী এলাকার গার্মেন্টসের নিরাপত্তায় বিজিবি সদস্যরা মাঠে রয়েছেন।

বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে কয়েকদিন ধরে আন্দোলন করছেন রাজধানী, সাভার ও গাজীপুরের বিভিন্ন এলাকার পোশাক কারখানার শ্রমিকরা। আন্দোলনকালে কিছু জায়গায় ভাঙচুর এবং যানবাহনে অগ্নিসংযোগের ঘটনাও ঘটেছে।

উদ্ভূত পরিস্থিতিতে গতকাল বুধবার কিছু কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়। তবে কিছু কারখানায় বৃহস্পতিবার সকাল থেকেও আন্দোলন চলছে। এর মধ্যে রাজধানীর মিরপুরের পল্লবীতে সড়ক অবরোধ করে রেখেছেন কিছু কারখানার আন্দোলনরত শ্রমিকরা।

Related posts

মেঘলা দিনেও ঢাকার বাতাস আজ ‘অস্বাস্থ্যকর’

bangladmin

যেকোনো মূল্যে বাজারদর নিয়ন্ত্রণের নির্দেশ প্রধানমন্ত্রীর

bangladmin

সজীব ওয়াজেদ জয়কে প্রধানমন্ত্রীর অবৈতনিক আইসিটি উপদেষ্টা হিসেবে পুনর্নিয়োগ

bangladmin

খিলগাঁওয়ে দেওয়াল চাপায় শ্রমিকের মৃত্যু

bangladmin

‘ভোট ঠেকানোর অপতৎপরতা প্রতিহত করা সাংবিধানিক দায়িত্ব’

bangladmin

ভোটের দিন সকালে কেন্দ্রে যাবে ব্যালট পেপার

bangladmin

Leave a Comment