বাংলানিউজমেইল

সাবেক দুদক কমিশনারের পাসপোর্ট বাতিল, দেশত্যাগে নিষেধাজ্ঞা

নিজস্ব প্রতিবেদক :

দুর্নীতি দমন কমিশনের (দুদক) সদ্য সাবেক কমিশনার (তদন্ত) জহরুল হকের পাসপোর্ট বাতিল করে তার দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

বুধবার (২৫ ডিসেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপ-সচিব কামরুজ্জামান স্বাক্ষরিত এক চিঠি থেকে বিষয়টি জানা গেছে।

মো. জহরুল হক ২০২১ সালের ৩ মার্চ বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) চেয়ারম্যান হিসেবে কমিশনার হিসেবে নিয়োগ পান এবং ১০ মার্চ তিনি দুর্নীতি দমন কমিশনে যোগদান করেন। তার দায়িত্বের মেয়াদ ছিল ২০২৫ সালের ৯ মার্চ পর্যন্ত। তবে, গত ২৯ অক্টোবর তিনি এবং তার সঙ্গে পুরো কমিশন পদত্যাগ করেন। এর আগে ২০১৪ সালের ৪ ডিসেম্বর ঢাকা মহানগর জেলা দায়রা জজ হিসেবে তিনি অবসর গ্রহণ করেন।দুদকের কমিশনার থাকাকালে তার বিরুদ্ধে বিভিন্নভাবে দুর্নীতির অভিযোগ উঠে।

Related posts

সৌদি আরবের কাছে আরও বিনিয়োগ চান প্রধানমন্ত্রী

bangladmin

তাজরীন ট্র্যাজেডির ১১ বছর আজ, মামলার বিচারে নেই অগ্রগতি

bangladmin

নড়াইল-২ আসনে মনোনয়ন ফরম নিলেন মাশরাফি

bangladmin

খালেদা জিয়ার বিরুদ্ধে মিথ্যা সাক্ষ্য দেওয়া সাবেক যুগ্ম সচিব গ্রেফতার

bangladmin

১৮ ডিসেম্বর থেকে রাজনৈতিক কর্মসূচির অনুমতি নেই

bangladmin

গণতন্ত্রী পার্টির সব প্রার্থীর প্রার্থিতা বাতিল

bangladmin

Leave a Comment