বাংলানিউজমেইল

সেপ্টেম্বরের আগেই তফসিল ঘোষণা হতে পারে : সিইসি

নিজস্ব প্রতিবেদক :

আগামী বছর সেপ্টেম্বরের আগেই ভোটার তালিকা প্রণয়ণ, সীমানা পুনঃনির্ধারণ ও রাজনৈতিক দলের নিবন্ধন দেওয়ার পর নির্বাচনের তফসিল ঘোষণা হতে পারে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীন।

সুষ্ঠু নির্বাচন ও দুর্বৃত্তায়ন রোধে কমিশনের ক্ষমতা বৃদ্ধি চান সিইসি। তবে সদ্য ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের নির্বাচনে অংশগ্রহণ নিয়ে আদালতের সিদ্ধান্ত মেনেই কাজ করা হবে বলে জানান তিনি।

ভোটার তালিকা প্রণয়ণ, সীমানা পুনঃনির্ধারণ ও রাজনৈতিক দলের নিবন্ধনের পর নির্বাচনি তফসিল, কমিশনের ক্ষমতা বৃদ্ধি চান সিইসি।

নির্বাচন কমিশনকে শক্তিশালী করতে সংস্কার কমিশনের সুপারিশ বাস্তবায়ন করা হবে বলেও জানান সিইসি।

নির্বাচন সুষ্ঠু করতে ভোটের আগেই ব্যাপক রদবদল হতে পারে বলে ইঙ্গিত দিয়ে সিইসি নাসির উদ্দিন বলেন, নির্বাচনকে গ্রহণযোগ্য করতে যত পদক্ষেপ নেওয়া প্রয়োজন তার সবই নেওয়া হবে।

Related posts

রাজধানীতে সাত তলা থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

bangladmin

দেশে ফিরলেন প্রধান উপদেষ্টা

bangladmin

দেশে ইন্টারনেটে ২০ লাখ যুবকের কর্মসংস্থান হচ্ছে : আইসিটি প্রতিমন্ত্রী

bangladmin

৩০ জুনের মধ্যে টেশিসকে লাভজনক প্রতিষ্ঠানে পরিণত করতে নির্দেশ পলকের

bangladmin

আদালতে নির্ধারণ হবে আওয়ামী লীগের ভাগ্য : স্বরাষ্ট্রমন্ত্রী

bangladmin

অগ্নিসন্ত্রাসীদের মদদদাতাদেরও বিচার হতে হবে : তথ্যমন্ত্রী

bangladmin

Leave a Comment