বাংলানিউজমেইল

দেশে ফিরেছেন রাষ্ট্রপতি

নিজস্ব প্রতিবেদক :

রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন সিঙ্গাপুরে চিকিৎসা শেষে আজ বুধবার সন্ধ্যায় দেশে ফিরেছেন । রাষ্ট্রপতি, তাঁর স্ত্রী ড. রেবেকা সুলতানা এবং সফর সঙ্গীদের বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি উড়োজাহাজ (ফ্লাইট নং ৫৮৫) আজ বুধবার সন্ধ্যা ৬:০৭ টায় হযরত শাহজালাল (র.) আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।
রাষ্ট্রপতিকে বিমান বন্দরে স্বাগত জানান মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকম মোজাম্মেল হক, পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন, কূটনৈতিক কোরের ডিন, মন্ত্রিপরিষদ সচিব, তিন বাহিনী প্রধান, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব, পররাষ্ট্র সচিব, জননিরাপত্তা সচিব, পুলিশের মহাপরিদর্শক (আইজিপি), রাষ্ট্রপতির কার্যালয়ের সচিব, বাংলাদেশে সিঙ্গাপুরের কনসাল এবং সংশ্লিষ্ট ঊর্ধ্বতন বেসামরিক ও সামরিক কর্মকর্তারা ।
উল্লেখ্য, গত ১৮ অক্টোবর সিঙ্গাপুরের ন্যাশনাল ইউনিভার্সিটি হাসপাতালে বিশিষ্ট কার্ডিয়াক সার্জন অধ্যাপক ডাক্তার কফিদিস থিওডোরোস-এর তত্ত্বাবধানে রাষ্ট্রপতির বাইপাস সার্জারি সফলভাবে সম্পন্ন হয়।
গত ১৬ অক্টোবর রাষ্ট্রপতি সাহাবুদ্দিন উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরের উদ্দেশ্যে ঢাকা ছাড়েন।

Related posts

আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স আইন করা হবে: আইনমন্ত্রী

bangladmin

‘সত্য তথ্য দিয়ে অপতথ্য ও ভুল তথ্যকে চ্যালেঞ্জ জানাতে চাই’

bangladmin

মাঠ প্রশাসনকে সক্রিয় ভূমিকা পালনের নির্দেশনা প্রধান উপদেষ্টার

bangladmin

দেশের সর্বনিম্ন তাপমাত্রা তেঁতুলিয়ায়

bangladmin

আন্তর্জাতিক মানদন্ড অনুসরণ না করেই টিআইবি রিপোর্ট

bangladmin

ব্যবসায়ী আদম তমিজী হক মানসিকভাবে অসুস্থ, তার আরও চিকিৎসার প্রয়োজন: ডিবি

bangladmin

Leave a Comment