বাংলানিউজমেইল
জাতীয়

মির্জা ফখরুল রাষ্ট্রপতি হলে কে হবেন ঠাকুরগাঁও-১ আসনের কাণ্ডারী

অপরাধচিত্র প্রতিবেদন: পরবর্তী রাষ্ট্রপতি হিসেবে আলোচনার শীর্ষে রয়েছেন বিএনপির মহাসচিব ও স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সর্বশেষ প্রাপ্ত খবরে জানা যায়, মির্জা ফখরুলই হচ্ছেন দেশের ২৩তম রাষ্ট্রপতি। আর তিনি রাষ্ট্রপতি হলে তার ঠাকুরগাঁও-১ (সদর) সংসদীয় আসনটি শূন্য হবে। এখন জোর আলোচনা চলছে যে, কে হতে যাচ্ছে ঠাকুরগাঁও-১ আসনের পরবর্তী সংসদ সদস্য?
জানা গেছে, মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি হলে সেখানে শিগগিরই উপনির্বাচনের আয়োজন করবে নির্বাচন কমিশন।
মির্জা ফখরুলের বড় মেয়ে ড. শামারুহ মির্জা বাবার আসনে নির্বাচন করতে পারেন বলে জানা যাচ্ছে। তিনি গত নির্বাচনে বাবা মির্জা ফখরুলের জন্য ভোটের মাঠে কাজ করেছেন। পেশায় তিনি একজন চিকিৎসাবিজ্ঞানী ও গবেষক। দীর্ঘদিন ধরে অস্ট্রেলিয়ায় বসবাস করছেন এবং সেখানে সমাজসেবামূলক কাজের জন্য তার বেশ পরিচিতি রয়েছে।
এ ছাড়া আলোচনায় আছেন ঠাকুরগাঁও জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সল আমীন। এর আগে তিনি জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও ঠাকুরগাঁও পৌরসভার মেয়রের দায়িত্ব পালন করেছেন। স্থানীয় রাজনীতিতে বেশ সক্রিয় তিনি।
১৯৪৮ সালে ঠাকুরগাঁওয়ে জন্ম নেওয়া মির্জা ফখরুল ইসলাম আলমগীরের রয়েছে বর্ণাঢ্য পারিবারিক ইতিহাস। তার বাবা রুহুল আমিন (চখা মিয়া) ছিলেন কৃষি প্রতিমন্ত্রী। তার বড় চাচা মির্জা গোলাম হাফিজ ১৯৭৮ থেকে ১৯৭৯ সাল পর্যন্ত ভূমিমন্ত্রী এবং ১৯৭৯ থেকে ১৯৮২ সাল পর্যন্ত দ্বিতীয় জাতীয় সংসদের স্পিকার হিসেবে দায়িত্ব পালন করেন। ১৯৯১-৯৬ সাল পর্যন্ত আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রীর দায়িত্ব পালন করেন তিনি।

Related posts

নির্বাচনে বিদেশিদের চাপ প্রয়োগের অধিকার নেই: ইসি

bangladmin

এক বছরে সড়কে ৫০২৪ প্রাণহানি : বিআরটিএ

bangladmin

পুরুষ নির্যাতন দমন আইন চেয়ে রিটের আদেশ ৬ আগস্ট

bangladmin

সৌদি আরবে চাঁদ দেখা গেছে, শনিবার থেকে রোজা শুরু

bangladmin

ধূমপান করা নিয়ে বাগবিতণ্ডা, ছুরিকাঘাতে যুবককে হত্যা

bangladmin

দেশের অর্থনৈতিক উন্নয়ন সবচেয়ে বেশি হয়েছে: এলজিআরডিমন্ত্রী

bangladmin

Leave a Comment