বাংলানিউজমেইল
জাতীয়

নির্বাচনে বিদেশিদের চাপ প্রয়োগের অধিকার নেই: ইসি


জামালপুর প্রতিনিধি :

বিদেশিদের চাপ দেয়ার অধিকার নাই উল্লেখ করে নির্বাচন কমিশনার (ইসি) মো. আলমগীর বলেছেন, ‘নির্বাচন কমিশনের সঙ্গে দেখা করেছে বিদেশিরা। আমরা সবসময় বলে আসছি, তারা (বিদেশিরা) আমাদের ওপর কোনো চাপই দেন নাই।’

নির্বাচন কমিশনার মো. আলমগীর আরও বলেন, ‘নির্বাচন কমিশন একটি স্বাধীন প্রতিষ্ঠান। তারা (বিদেশিরা) জানতে চায় যে, সুষ্ঠু-সুন্দর নির্বাচন করতে আমরা কি কি ব্যবস্থা নিয়েছি। তারা আমাদের কার্যক্রমের মাধ্যমে বুঝতে চায় আসলে আমরা একটা ভালো নির্বাচনের জন্য যে সমস্ত পদক্ষেপ নেয়ার প্রয়োজন, সেসব নিয়েছি কি না।’

বুধবার (৬ ডিসেম্বর) সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত জেলার রিটার্নিং অফিসার, সহকারী রিটার্নিং অফিসার, আইনশৃঙ্খলা বাহিনীর স্থানীয় কর্তৃপক্ষ ও নির্বাচন সংশ্লিষ্ট ব্যক্তিবর্গের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

নির্বাচনী আচরণবিধি নিয়ে তিনি বলেন, ‘নির্বাচন আচরণবিধি আওয়ামী লীগের জন্য প্রযোজ্য, বিএনপির জন্য নয়।’

জেলা প্রশাসক ও জেলার রিটার্নিং অফিসার মো. শফিউর রহমানের সভাপতিত্বে মতবিনিময় সভায় জামালপুরের পুলিশ সুপার মো. কামরুজ্জামান বিপিএম, জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ শানিয়াজ্জামান তালুকদারসহ সহকারী রিটার্নিং কর্মকর্তা ও আইনশৃঙ্খলা বাহিনীর জেলা প্রধানরা উপস্থিত ছিলেন।

Related posts

জুলাই অভ্যুত্থানে নিহতরা শহিদ ও আহতরা যোদ্ধা স্বীকৃতি পাবেন: উপদেষ্টা ফারুক

bangladmin

নতুন বছর উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী

bangladmin

ভোট স্বচ্ছ করার নির্বাচনী পদ্ধতি জানতে চেয়েছে কমনওয়েলথ প্রতিনিধিদল

bangladmin

ভোটের পরিবেশ অনুকূলে, নির্ধারিত সময়ে তফসিল: ইসি সচিব

bangladmin

রাজধানী ও সিলেটের উত্তর-পূর্বাঞ্চলে ভূমিকম্প অনুভূত

bangladmin

ধানমন্ডি ৩২ নম্বর: ভবনের বেজমেন্টের পানি সরিয়ে কিছুই মেলেনি

bangladmin

Leave a Comment