বাংলানিউজমেইল
জাতীয়

ভারতের শীর্ষ ব্যবসায়ী প্রতিনিধিদল ঢাকায়

অপরাধচিত্র ডেস্ক : দুই দিনের সফরে ঢাকায় পৌঁছেছে ভারতের শীর্ষস্থানীয় ব্যবসায়ী সংগঠন ফেডারেশন অব ইন্ডিয়ান ইন্ডাস্ট্রির (সিআইআই) ১৮ সদস্যের উচ্চ পর্যায়ের প্রতিনিধিদল। ১৭ আগস্ট সোমবার রাজধানীতে এসে পৌঁছায় তারা।
এই সফরে বিনিয়োগ, বাণিজ্য সম্প্রসারণ এবং দুই দেশের মধ্যে বিদ্যমান বাণিজ্যিক বাধা কমানোর মতো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে।
ফেডারেশন অব ইন্ডিয়ান ইন্ডাস্ট্রির মহাপরিচালক চন্দ্রজিৎ ব্যানার্জী এই প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন।
দলের অন্যরা হলেন গোদরেজ ইন্ডাস্ট্রিজের গ্রুপ প্রেসিডেন্ট রাকেশ স্বামী, ভারত বায়োটেক ইন্টারন্যাশনাল লিমিটেডের সহ-প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক সুচিত্রা কে. এলা, দ্য ইনফ্রাভিশনের প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা ট্রাস্টি বিনায়ক চ্যাটার্জি, অরবিন্দ লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা পরম শাহ, এলএমডব্লিউ গ্লোবালের চিফ অপারেটিং অফিসার পিজে রাজেশ, মাহিন্দ্রা গ্রুপের আঞ্চলিক প্রধান রাজেশ গুপ্ত, মাহিন্দ্রা গ্রুপের আঞ্চলিক প্রধা; কৃষ্ণ খাটওয়ানি, গোদরেজ কনজিউমার প্রোডাক্টসের দক্ষিণ এশিয়া প্রধান; ফোর্বস মার্শাল গ্রুপ হেড (আন্তর্জাতিক কার্যক্রম) দীপক শর্মা এবং অ্যাপোলো হসপিটালসের গ্রুপ হেড (আন্তর্জাতিক কার্যক্রম) এম এস গুরু প্রসাদ প্রমুখ।
প্রতিনিধিদলটি প্রধানমন্ত্রী তারেক রহমান, অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, বাণিজ্যমন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদির এবং অন্যান্য নীতি-নির্ধারকদের সঙ্গে বৈঠক করবে।
১৮ আগস্ট মঙ্গলবার দেশের শীর্ষ ব্যাবসায়িক সংগঠন ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এফবিসিসিআই) নেতাদের সঙ্গেও বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। বৈঠকে বাংলাদেশের শীর্ষ ব্যবসায়ী নেতারা উপস্থিত থাকবেন বলে জানা গেছে।
গত দুই বছরে উভয় দেশের আরোপ করা বিভিন্ন বন্দরসংক্রান্ত বিধি-নিষেধের কারণে ব্যবসা-বাণিজ্যও ক্ষতিগ্রস্ত হয়েছে।
এমন পরিস্থিতিতে ভারতের ব্যবসায়ী প্রতিনিধিদলের ঢাকা সফরকে বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্ক পুনরুজ্জীবিত করার গুরুত্বপূর্ণ উদ্যোগ হিসেবে দেখা হচ্ছে।

Related posts

রাজনীতিতে টাকার খেলা বন্ধ করতে হবে: বদিউল আলম

bangladmin

কাকরাইল মসজিদে সাদপন্থীদের কার্যক্রমে নিষেধাজ্ঞা

bangladmin

‘মিধিলি’র’ তাণ্ডবে ৮ জনের মৃত্যু

bangladmin

বাংলাদেশের বন্দর ব্যবহার করতে চায় নেপাল: নৌপরিবহন প্রতিমন্ত্রী

bangladmin

হজের নিবন্ধনের সময় শেষ হচ্ছে আগামীকাল

bangladmin

রমজান ও ঈদে ‘মানি এস্কর্ট’ সেবা দেবে পুলিশ

bangladmin

Leave a Comment