বাংলানিউজমেইল
জাতীয়

‎রাজধানীতে উত্তর সিটি প্রশাসক ও এমপির ওপর হামলার অভিযোগ

অপরাধচিত্র প্রতিবেদক : রাজধানীর উত্তরখান এলাকায় ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক মো. শফিকুল ইসলাম খান, স্থানীয় সংসদ সদস্য (এমপি) এসএম জাহাঙ্গীর হোসেন, পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ সিটি কর্পোরেশনের পরিচ্ছন্নতা কর্মীদের ওপর হামলার অভিযোগ উঠেছে।

২ আগস্ট রোববার বেলা ২টার দিকে উত্তরখানের রাজাবাড়ি এসটিএস এলাকায় হামলার এ ঘটনা ঘটে।

‎প্রত্যক্ষদর্শী ও সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, রোববার বেলা ২টার দিকে পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনার সময় একদল স্থানীয় ব্যক্তি বাধা দিলে উভয়পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। একপর্যায়ে পরিস্থিতি সংঘর্ষে রূপ নেয়। এতে ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক, স্থানীয় এমপি, পরিচ্ছন্নতাকর্মী ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা হামলার মুখে পড়েছেন বলে অভিযোগ করা হয়েছে।

এদিকে, ঘটনার পর এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে।

‎এ বিষয়ে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, ঘটনার তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

Related posts

রাষ্ট্রের বিরুদ্ধে সাবেক আইজিপি বেনজিরের ষড়যন্ত্র, পুলিশের প্রতিবাদ

bangladmin

দ্রুতই অ্যাক্রিডিটেশন কার্ড পর্যালোচনা: প্রেস সচিব

bangladmin

লাইনে দাঁড়িয়ে পরীক্ষা দিয়ে ড্রাইভিং লাইসেন্স নিলেন জাইমা রহমান

bangladmin

রমজানে কোনো পণ্যের সংকট হবে না: বাণিজ্য প্রতিমন্ত্রী

bangladmin

দল ও সরকারকে কলঙ্কিত করার জন্য একটি মহল ষড়যন্ত্র করছে: চসিক মেয়র

bangladmin

আসছে নতুন বাহিনী ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’

bangladmin

Leave a Comment