বাংলানিউজমেইল
জাতীয়

রমজানে কোনো পণ্যের সংকট হবে না: বাণিজ্য প্রতিমন্ত্রী


টাঙ্গাইল প্রতিনিধি :

আসন্ন রমজানে কোনো পণ্যের সংকট হবে না বলে আশা প্রকাশ করেছেন বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু।

শুক্রবার (১৬ ফেব্রুয়ারি) সকালে টাঙ্গাইলের দেলদুয়ার নিজ বাসভবনে দলীয় নেতাকর্মীদের সাথে মতবিনিময় শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, ভারত আমাদের পেঁয়াজ ও চিনি সরবরাহে রাজি হয়েছে। আমরা আশা করছি, ভারতসহ অন্যন্য পার্শ্ববর্তী দেশ থেকে নিত্যপ্রয়োজনীয় জিনিস নিরবচ্ছিন্ন সরবরাহ রাখতে পারব।

খাদ্যমন্ত্রী বলেছেন, চালের কোনো সংকট নেই। আমাদের প্রায় ১৭ লাখ টনের ওপর চালের মজুত রয়েছে। কৃষিমন্ত্রী বলেছেন, আমনের আবাদ ভালো হয়েছে।

তিনি বলেন, খাতুনগঞ্জ ব্যবসায়ীরা আমাকে বলেছেন, আগে বিভিন্ন জাহাজ থেকে মাল আসত তাদের পণ্যটি সরাসরি তারা সারা বাংলাদেশে সরবরাহ করতে পারত। কিন্ত এখন যারা জাহাজের মালিক তারাই মিলের মালিক, তারাই সরবরাহকারী। জাহাজ ও মিলের মালিক দু-চারজন আছে। তারা যেন এককভাবে বাজার নিয়ন্ত্রণ না করতে পারে সে ব্যবস্থা করব। খাতুনগঞ্জ, মৌলভীবাজার, বাদামতলীসহ যেসব পাইকারি মার্কেট রয়েছে তারাও যেন পণ্য আমদানি করে সরবরাহ ঠিক রাখতে পারে, তার ব্যবস্থা করব। দু-দশটা কোম্পানির কাছে যেন আমাদের পুরো সরবরাহ ব্যবস্থা জিম্মি হয়ে না থাকে।

Related posts

ধর্মীয় অনুভূতিতে আঘাত করা বই নিয়ে সতর্ক থাকবে পুলিশ

bangladmin

এপ্রিলের শেষ সপ্তাহ থেকে উপজেলা নির্বাচন

bangladmin

গণতন্ত্রের বিকাশে স্বাধীন সাংবাদিকতার বিকল্প নেই: তথ্যমন্ত্রী

bangladmin

শিক্ষকদের অবসরকালীন টাকা তুলতে আর অফিসে অফিসে ঘুরতে হবে না: প্রধানমন্ত্রী

bangladmin

প্রধানমন্ত্রী স্বাস্থ্যখাতকে জিরো টলারেন্স নীতি ঘোষণা করেছেন: স্বাস্থ্যমন্ত্রী

bangladmin

প্রাণনাশের আশঙ্কা থাকলেও ডিসেম্বরের মধ্যেই দেশে ফিরব: এএফপির সাথে সাক্ষাৎকারে শেখ হাসিনা

bangladmin

Leave a Comment