বাংলানিউজমেইল
জাতীয়

জিয়া ব্যবসা হলে জুলাই ব্যবসা কেন নয় : ডা. মাহমুদা মিতুর

অপরাধচিত্র প্রতিবেদক : এনসিপির সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ডা. মাহমুদা মিতু বলেছেন, বিএনপি কথায় কথায় আমাদের উদ্দেশ্যে বলে জুলাই নিয়ে ব্যবসা করা যাবে না। এগুলো দিয়ে তারা আমাদের অপমান করতে চায়। এগুলো বলে বলে হাদিকে কিন্তু নিউজ ফিড থেকে সরিয়ে দেওয়া হয়েছে। ব্রাহ্মণবাড়িয়ায় মোদিবিরোধী আন্দোলনে ১৯ জন মানুষ মারা গেছেন। এদের নিয়েও আপনাদের ব্যবসা করতে হবে।

১ আগস্ট শনিবার দুপুরে জেলা শহরের সুর সম্রাট দি আলাউদ্দিন সংগীতাঙ্গনের সরোদ মিলনায়তনে জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত ‘প্রত্যাশা প্রাপ্তি ও করণীয়’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, জুলাইয়ের কথা এনসিপি ছাড়া আর কে বলে? ১১ দলীয় জোট বলে। কিন্তু সরকারি দল কতক্ষণ বলে? বরং তারা দমায়ে রাখে যাতে ওরা না বলে। এসব অপমান গায়ে মাখবেন না। জুলাই ব্যবসা করবেন। তারা যদি জিয়া ব্যবসা করতে পারে, জুলাই ব্যবসা করতে অসুবিধা কী? আপনারা যেটিকে ব্যবসা বলেন; এটা স্নেহ, মায়া, মমতা; এটা দরদ। এই দরদ আমরা বাঁচিয়ে রাখব।

বিএনপিকে উদ্দেশ করে তিনি আরও বলেন, শহীদের রক্তের ওপর দাঁড়িয়ে আপনারা আজকে সরকার গঠন করেছেন, আপনার তো তাদের কথা বলেন না। এনসিপি সংস্কারের কথা বলে, সংবিধান সংস্কারের কথা বলে। পুলিশ কমিশন, গুম কমিশন গঠনের কথা বলে।

জেলা এনসিপির আহ্বায়ক মো. জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন শহীদ জাবেরের মা রোকেয়া বেগম এমপি, এনসিপির কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব মো. ফরিদুল হক, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (কুমিল্লা অঞ্চল) মো.আতাউল্লাহ প্রমুখ।

Related posts

বৃত্তাকার নৌপথ : ১২২ কোটি টাকা খরচের পর ব্যর্থ, এখন আবার নতুন করে চালুর উদ্যোগ

bangladmin

পাঁচ দফা দাবিতে সারা দেশে অনির্দিষ্টকালের অ্যাম্বুল্যান্স ধর্মঘটের ডাক

bangladmin

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ‘অটো ফাইন সিস্টেম’ চালু করছে হাইওয়ে পুলিশ

bangladmin

জামায়াতে গেলে মানুষের হিতাহিতজ্ঞান থাকে না, কর্নেল অলি তার নিকৃষ্ট উদাহরণ: রাশেদ খাঁন

bangladmin

নিজের ভাষা-সংস্কৃতি রক্ষার মাধ্যমেই জাতি উন্নত জীবন পেতে পারে: প্রধানমন্ত্রী

bangladmin

ভারত-বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের শেকড় গভীরভাবে পরস্পরের সঙ্গে জড়িত: দীনেশ ত্রিবেদী

bangladmin

Leave a Comment