বাংলানিউজমেইল
জাতীয়

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ‘অটো ফাইন সিস্টেম’ চালু করছে হাইওয়ে পুলিশ

অপরাধচিত্র প্রতিবেদক : মহাসড়ক নিরাপত্তা নিশ্চিত করা ও ট্রাফিক শৃঙ্খলা জোরদার করতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে আধুনিক এআই প্রযুক্তিনির্ভর ‘অটো ফাইন সিস্টেম’ চালু করছে হাইওয়ে পুলিশ। আগামী ১৮ আগস্ট মঙ্গলবার থেকে দেশের ব্যস্ততম এই মহাসড়কে এই প্রযুক্তিনির্ভর কার্যক্রম চালু করা হচ্ছে।
হাইওয়ে পুলিশ কর্মকর্তারা বলছেন, এআই প্রযুক্তিনির্ভর অটো ফাইন সিস্টেম চালুর ফলে মহাসড়কে নিরাপত্তা নিশ্চিত ও ট্রাফিক শৃঙ্খলা জোরদারই শুধু নয়; এই প্রযুক্তিতে ট্রাফিক আইন অমান্যকারী যানবাহনের বিরুদ্ধে কার্যকর, স্বচ্ছ ও প্রযুক্তিনির্ভর ব্যবস্থাও নেওয়া যাবে দ্রুত। হাইওয়ে পুলিশের প্রধান হিসেবে অতিরিক্ত আইজিপি ফারুক আহমেদ যোগ দেওয়ার পর থেকেই দেশের মহাসড়কগুলোতে অপরাধ-অনিয়ম বন্ধ ও ট্রাফিক শৃঙ্খলা ফেরাতে নানা উদ্যোগ নেওয়া হচ্ছে। এরই অংশ হিসেবে এবার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মতো দেশের অন্যতম ব্যস্ত মহাসড়কে আধুনিক এআই প্রযুক্তি ব্যবহারের কার্যক্রম শুরু হচ্ছে।
হাইওয়ে পুলিশ সদর দপ্তর জানায়, অটো ফাইন সিস্টেমের মাধ্যমে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নির্ধারিত গতিসীমা অতিক্রম (ওভারস্পিড), অবৈধ পার্কিং, উল্টোপথে যানবাহন চালনাসহ অন্যান্য ট্রাফিক আইন লঙ্ঘনের ঘটনায় প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া যাবে। এ ব্যবস্থার আওতায় আধুনিক প্রযুক্তিনির্ভর এআই ক্যামেরার মাধ্যমে আইন অমান্যকারী যানবাহন শনাক্ত করে স্বয়ংক্রিয় পদ্ধতিতে যানবাহনের নিবন্ধিত মালিকের মোবাইল ফোনে ক্ষুদে বার্তার (এসএমএস) মাধ্যমে মামলার তথ্য পাঠানো হবে। মামলার তথ্য পাওয়ার পর আইন অমান্যকারী যানবাহনের মালিক নির্ধারিত পদ্ধতিতে দেশে প্রচলিত বিকাশ-নগদের মতোর মোবাইল ফাইনান্সিয়াল সার্ভিস ব্যবহার করে জরিমানার টাকা পরিশোধ করতে পারবেন।
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ‘অটো ফাইন সিস্টেম’ চালু করছে হাইওয়ে পুলিশ
হাইওয়ে পুলিশের অতিরিক্ত ডিআইজি (মিডিয়া) মুনতাসিরুল ইসলাম জানান, প্রযুক্তিনির্ভর এ ব্যবস্থার মাধ্যমে মহাসড়কে সংগঠিত বিভিন্ন ট্রাফিক আইন লঙ্ঘনের ঘটনা দ্রুত শনাক্ত করার পাশাপাশি প্রয়োজনীয় তথ্য সংরক্ষণ এবং বিধি অনুযায়ী জরিমানা আদায়ের কার্যক্রম আরও দ্রুত, স্বচ্ছ, নির্ভুল ও কার্যকর করা সম্ভব হবে। এই ব্যবস্থা মহাসড়কে ট্রাফিক আইন প্রতিপালনে জনসচেতনতা বৃদ্ধি, যান চলাচলে শৃঙ্খলা প্রতিষ্ঠা এবং সড়ক দুর্ঘটনা কমাতে কার্যকর ভূমিকা রাখতে সক্ষম হবে।

Related posts

নারায়ণগঞ্জে নাসীরুদ্দীন পাটওয়ারীকে অবাঞ্ছিত ঘোষণা বিএনপি নেতাদের

bangladmin

বিএনপি প্রতিশ্রুতি দেয়, প্রতিশ্রুতি রাখে: স্বরাষ্ট্রমন্ত্রী

bangladmin

গ্যাস সংকট, বিদ্যুতের ‘ভূতুড়ে বিলের’ প্রতিবাদ: চুলা-পাতিল নিয়ে অবস্থান

bangladmin

ডিসেম্বরে ভোটের জন্য অক্টোবরে তপশিল ঘোষণা করতে হবে: সিইসি

bangladmin

দেশে ক্যানসার রোগীর সংখ্যা ২২ লাখ

bangladmin

বহুমাত্রিক অপরাধ মোকাবেলায় পুলিশ গবেষণা চালিয়ে যাচ্ছে: আইজিপি

bangladmin

Leave a Comment