বাংলানিউজমেইল
জাতীয়

ভারত থেকে আলু আমদানি করা ছাড়া উপায় ছিল না: বাণিজ্য উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক :

কৃষি, খাদ্য ও বাণিজ্য মন্ত্রণালয়ে তথ্য-উপাত্তের যে ঘাটতি ছিল, সেই ঘাটতি মোকাবিলা করতে প্রতিবেশি দেশ ভারত থেকে আলু আমদানি করা ছাড়া উপায় ছিল না বলে জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা সেখ বশিরউদ্দীন।

সোমবার সাভারের হরিণধরায় বিসিক চামড়া শিল্প নগরীর কেন্দ্রীয় বর্জ্য শোধনাগার (সিইটিপি) পরিদর্শন শেষে ট্যানারি মালিকদের সঙ্গে মতবিনিময় সভায় যোগ দিয়ে বাণিজ্য উপদেষ্টা এ কথা বলেন।

সেখ বশিরউদ্দীন বলেন, ‘বাংলাদেশ-ভারতের বাণিজ্য বিভিন্ন কারণে বাধাগ্রস্ত হয়েছে। এ কারণে আলুর মূল্য বৃদ্ধি পেয়েছে, যা খুবই দুঃখজনক। বর্তমানে বাংলাদেশে পিয়াজ, সবজিসহ বিভিন্ন পণ্যের দাম কমেছে, তবে চাল ও তেলের দাম বেড়েছে। শুধু দাম বাড়ছে- কথাটা সঠিক নয়, বিশ্ব বাজারেও নানা কারণে এসব পণ্যের দাম বেশি।’

তবে শুধু ভারত নয়, চীন ও পাকিস্তানসহ বিশ্বের অন্যান্য দেশ থেকেও বাংলাদেশে পণ্য আমদানি করা হচ্ছে বলে জানান বাণিজ্য উপদেষ্টা।

সেখ বশির উদ্দীন বলেন, ‘হাজারীবাগ থেকে যখন সাভারে ট্যানারি স্থানান্তর করা হয়, তখন থেকে (ট্যানারি) মালিকরা অনেক সমস্যায় ভুগছিলেন। কেন্দ্রীয় বর্জ্য শোধনাগারের সুফল উদ্যোক্তরা ঠিক মত পাননি। তাই আজকে আমরা পরিদর্শন করে সমস্যা কোথায় কোথায়- জানার চেষ্টা করেছি। এ বিষয়ে মন্ত্রণালয় নানা উদ্যোগ হাতে নিয়েছে এবং আগামী কোরবানির ঈদকে সামনে রেখে ট্যানারির সব সমস্যা সমাধানের চেষ্টা করছি।’

এসময় শিল্প উপদেষ্টা আদিলুর রহমান, শিল্প মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব জাকিয়া সুলতানা, বিনিয়োগ বোর্ডের চেয়ারম্যান আশিক চৌধুরী, শিল্প মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব সালাউদ্দিন, বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশনের চেয়ারম্যান আশরাফ উদ্দিন খান, কেন্দ্রীয় বর্জ্য শোধনাগারের (সিইটিপি) ব্যবস্থাপনা পরিচালক শাহ নেওয়াজ, বাংলাদেশ ফিনিশ লেদার অ্যান্ড ফুটওয়ার এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল আউয়াল নান্নু, বিটিএর সাধারণ সম্পাদক সাখাওয়াত উল্লাহসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

 

 

Related posts

‘বিরোধী দল কে, সিদ্ধান্ত নেবেন প্রধানমন্ত্রী’

bangladmin

রেলওয়ের জন্য ভারত থেকে আসছে এলএইচবি প্রযুক্তির ১৯ কোচ

bangladmin

টেলিটকের কাছে পাওনা ৫৩০০ কোটি টাকা আদায়ের নির্দেশ

bangladmin

নীরবে বাড়ছে এইচআইভি সংক্রমণ, আক্রান্তদের বড় অংশ তরুণ-যুবক

bangladmin

মুশতাক ইস্যুতে এবার মুখ খুললেন তিশার মা

bangladmin

খিলক্ষেতে ট্রাক-মোটরসাইকেল সংর্ঘষে নিহত ২

bangladmin

Leave a Comment