বাংলানিউজমেইল
জাতীয়

খিলক্ষেতে ট্রাক-মোটরসাইকেল সংর্ঘষে নিহত ২


নিজস্ব প্রতিবেদক :

রাজধানীর খিলক্ষেত থানাধীন ৩০০ ফিট সড়কে ট্রাকের সঙ্গে মোটরসাইকেল সংর্ঘষে ২ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন। একই মোটরসাইকেলে ছিলেন তারা।

বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) দিবাগত রাত আনুমানিক পৌনে ৪টার দিকে এ ঘটনা ঘটে।

নিহতরা হচ্ছেন- ঘটনাস্থলেই প্রাণ হারানো অজ্ঞাত পুরুষ, তার পরিচয় পাওয়া যায়নি। অপরজন মো. সজীব হোসেন (৩৫)। পিতা নবাব মিয়া। ঠিকনা ২৩/১ নবাব কাটারা, থানা বংশাল, ঢাকা।

আহতের নাম দ্বীন মোহাম্মদ (৩৫)। ফরিদপুর সদর উপজেলার বয়দানগর গ্রামের মোতাহারের ছেলে তিনি। বর্তমানে কেরানীগঞ্জের জিনজিরায় থাকেন।

খিলক্ষেত থানার উপ-পরিদর্শক (এসআই) হাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, আজ রাত পৌনে চারটার দিকে এক মোটরসাইকেলে তিন জন পূর্বাচল থেকে ঢাকা ইনকামিং আসার পথে ট্রাকের সঙ্গে মোটরসাইকেল সংঘর্ষের ঘটনা ঘটে। এতে মোটরসাইকেলে থাকা একজন ঘটনাস্থলেই প্রাণ হারান। তাৎক্ষণিক তার পরিচয় পাওয়া যায়নি।

তিনি আরও বলেন, গুরুতর আহত অবস্থায় দুই জনকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সজীবকে সকাল ৭টার দিকে মৃত ঘোষণা করেন ডাক্তার। আরেকজন চিকিৎসাধীন রয়েছেন।

Related posts

নির্বাচনে বিজিবিকে পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করতে হবে

bangladmin

অক্টোবরে চালু হচ্ছে শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল

bangladmin

চার ধাপে উপজেলা নির্বাচনের প্রস্তুতি নিয়েছে ইসি

bangladmin

সঞ্চয়পত্রে ফিরছেন বিনিয়োগকারীরা

bangladmin

ভীতি প্রদর্শন, চাপ সৃষ্টি হলে পুরো আসনের ভোট বাতিল: ইসি

bangladmin

প্রধানমন্ত্রী স্বাস্থ্যখাতকে জিরো টলারেন্স নীতি ঘোষণা করেছেন: স্বাস্থ্যমন্ত্রী

bangladmin

Leave a Comment