বাংলানিউজমেইল
জাতীয়

রাজধানীতে লোহার অ্যাঙ্গেল পড়ে পরিচ্ছন্নতাকর্মী নিহত

নিজস্ব প্রতিবেদক :

রাজধানীর চকবাজার থানার ইসলামবাগ চান্দিঘাট এলাকায় সেকেন্ডারি ট্রান্সফার স্টেশনের (এসটিএস) উপর থেকে লোহার রড পড়ে মো. সোহান (২৫) নামে এক যুবক নিহত হয়েছেন।

তিনি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) ২৯ নং ওয়ার্ডের ঠিকাদারের নিয়োগপ্রাপ্ত পরিচ্ছন্নতা কর্মী ছিলেন।

রোববার (২৫ ফেব্রুয়ারি) সন্ধ্যা পৌনে ৬টায় গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহতের সহকর্মী নয়ন বলেন, আমরা এক সঙ্গে পরিচ্ছন্নতা কর্মী হিসেবে কাজ করি। বিকেলের দিকে ময়লা অপসারণ করার সময় হঠাৎ উপর থেকে লোহার এঙ্গেল সোহানের মাথায় পড়ে। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসক জানান সে আর বেঁচে নেই।

তিনি আরও বলেন, আমরা সিটি কর্পোরেশনের ঠিকাদারের নিয়োগপ্রাপ্ত কর্মচারী হিসেবে কাজ করি। লোহার এঙ্গেলটি উপর থেকে পড়ে তার মাথায় ঢুকে ছিল। এই এসটিএসটি পুরাতন হয়ে গেছে। পেছনে আরেকটি নতুন এসটিএসটি তৈরি করা হচ্ছে।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া বলেন, মরদেহটি হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। আমরা বিষয়টি চকবাজার থানাকে জানিয়েছি।

Related posts

রাজনীতিতে টাকার খেলা বন্ধ করতে হবে: বদিউল আলম

bangladmin

‎রাজধানীতে উত্তর সিটি প্রশাসক ও এমপির ওপর হামলার অভিযোগ

bangladmin

নির্বাচনের মাধ্যমে জনপ্রিয়তা যাচাইয়ের জন্য বিএনপি’র প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর

bangladmin

শেখ হাসিনাকে ঘিরে বাংলাদেশ-ভারত সম্পর্কে উত্তেজনা : দিল্লির ব্রিকস আউটরিচে তারেক রহমানের অংশগ্রহণের সম্ভাবনা প্রায় শেষ

bangladmin

যতদিন ডেভিল থাকবে, ততদিন‘ অপারেশন ডেভিল হান্ট’ চলবে : জাহাঙ্গীর আলম

bangladmin

জুলাই জাদুঘরে ভারতীয় আগ্রাসনের চিত্র নেই, বিএনপি হয়তো ভয় পাচ্ছে: নাহিদ ইসলাম

bangladmin

Leave a Comment