বাংলানিউজমেইল
জাতীয়

সরকারের সামনে তিন চ্যালেঞ্জ: ওবায়দুল কাদের


নিজস্ব প্রতিবেদক :

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, সরকারের সামনে চ্যালেঞ্জ রাজনৈতিক, অর্থনৈতিক ও কূটনৈতিক। এই তিন চ্যালেঞ্জ সামনে রয়েছে। এই তিনটি খাতে বিশ্ব সংকটের যে বাস্তবতা তার প্রতিক্রিয়া থেকে বাংলাদেশকে রক্ষা করা অত সহজ কাজ নয়। তবে আমাদের বিশ্বাস আছে আজকে যে সংকট তা অতিক্রম করে শান্তিপূর্ণ সুষ্ঠু নির্বাচন করতে পেরেছি। এটা দেশরত্ন জননেত্রী শেখ হাসিনার ম্যাজিক লিডারের জন্য সম্ভব হয়েছে।

শুক্রবার সকালে ধানমন্ডি ৩২ নম্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে নতুন মন্ত্রী পরিষদের শ্রদ্ধা নিবেদনের পূর্বে গণমাধ্যমকে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, আমাদের চলার পথে কখনোই পুষ্প বিছানো ছিল না। জন্ম থেকেই কণ্টকাকীর্ণ পথ অতিক্রম করতে হয়েছে। বঙ্গবন্ধুর নেতৃত্বে স্বাধীনতা পেয়েছি আর বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে মুক্তির কঠিন লড়াই অতিক্রম করে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণ করব। নির্বাচনী ইশতেহার বাস্তবায়নই সরকারের মূল টার্গেট।

Related posts

বিএসএমএমইউ থেকে বাদ বঙ্গবন্ধু, ব্যানারে নতুন নাম ‘বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়’

bangladmin

ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদের সাক্ষাৎ

bangladmin

১১০ জন ইউএনও ও ৩৩৮ থানার ওসি বদলির প্রস্তাব অনুমোদন

bangladmin

দুর্নীতিগ্রস্ত দেশের তালিকায় বাংলাদেশ ১৪তম

bangladmin

খাবারে অদৃশ্য বিষ, জনস্বাস্থ্য নিয়ে নতুন শঙ্কা  সয়াবিন তেল, চিনি ও দুধেও মাইক্রোপ্লাস্টিক।

bangladmin

বাংলাদেশ থেকে নির্মাণ শ্রমিক নিতে আগ্রহী স্কটল্যান্ড

bangladmin

Leave a Comment