বাংলানিউজমেইল
জাতীয়

দুর্নীতিগ্রস্ত দেশের তালিকায় বাংলাদেশ ১৪তম

নিজস্ব প্রতিবেদক :

বিশ্বের ১৮০টি দেশের মধ্যে ‘সবচেয়ে দুর্নীতিগ্রস্ত’ দেশের তালিকায় বাংলাদেশের অবস্থান ১৪তম। দুর্নীতিবিরোধী আন্তর্জাতিক সংস্থা ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল (টিআইবি) এমনটি জানিয়েছে।

মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) বেলা ১১টায় ধানমন্ডির টিআইবির কার্যালয়ে দুর্নীতির ধারণা সূচক (সিপিআই)-২০২৪ প্রকাশ উপলক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এমনটি জানান সংস্থাটির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান।

তিনি জানান, সিপিআই-২০২৪ অনুযায়ী বাংলাদেশের স্কোর ২৩, গতবারের চেয়ে এক পয়েন্ট কম। ফলে নিচের দিকে বাংলাদেশের অবস্থান ১৪তম, যা গত ১৩ বছরের মধ্যে সর্বনিম্ন।

ইফতেখারুজ্জামান বলেন, স্কোর বিবেচনায় উচ্চক্রম অনুসারে দুই ধাপ অবনতি হয়ে বাংলাদেশের অবস্থান ১৮০টি দেশের মধ্যে ১৫১তম। একই স্কোর নিয়ে যৌথভাবে ১৫১তম অবস্থানে রয়েছে কঙ্গো ও ইরান।

টিআইবির নির্বাহী পরিচালক জানান, সূচক অনুযায়ী দক্ষিণ এশিয়ায় আফগানিস্তান ১৭ পয়েন্ট নিয়ে সর্বনিম্ন অবস্থানে রয়েছে। এ অঞ্চলে আফগানিস্তানের পরই বাংলাদেশের অবস্থান।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন টিআইবির টিআইবির উপদেষ্টা (নির্বাহী ব্যবস্থাপনা) অধ্যাপক সুমাইয়া খায়ের ও পরিচালক (আউটরিচ অ্যান্ড কমিউনিকেশন) মোহাম্মদ তৌহিদুল ইসলাম।

বার্লিনভিত্তিক দুর্নীতিবিরোধী বৈশ্বিক জোট ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল (টিআই)-এর আন্তর্জাতিক সচিবালয় প্রতি বছর দুর্নীতির ধারণা সূচক (সিপিআই) প্রস্তুত করে। সূচকটি ১৯৯৫ সালে বিশ্বব্যাপী প্রবর্তিত হয় এবং ২০০১ সালে প্রথমবারের মতো বাংলাদেশকে এই সূচকে অন্তর্ভুক্ত করা হয়।

সিপিআই মূলত বিশ্বের বিভিন্ন দেশে সরকারি খাতে দুর্নীতির ধারণার আন্তর্জাতিক তুলনা (২০২৪ সালে ১৮০টি দেশকে নিয়ে করা হয়েছে)। সিপিআই হলো- বেশ কিছু সমীক্ষা নিয়ে করা একটি যৌগিক সমীক্ষা।

আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্য এবং ব্যাপকভাবে পরিচিত ডজনেরও বেশি সমীক্ষা থেকে সিপিআইয়ের জন্য সুশাসন ও দুর্নীতির সঙ্গে প্রাসঙ্গিক ডেটা নেওয়া হয়। এ গবেষণায় শুধুমাত্র এমন তথ্য ব্যবহার করা হয়, যার মাধ্যমে আন্তর্জাতিকভাবে তুলনামূলক মূল্যায়ন করা সম্ভব হয়।

Related posts

সচিবালয়ে আগুন : প্রাথমিক তদন্ত প্রতিবেদন ৩ দিনের মধ্যে দেওয়ার নির্দেশ

bangladmin

জামায়াতে গেলে মানুষের হিতাহিতজ্ঞান থাকে না, কর্নেল অলি তার নিকৃষ্ট উদাহরণ: রাশেদ খাঁন

bangladmin

নির্বাচনের পূর্ণপ্রস্তুতি মে-জুনের মধ্যেই: বিএনপিকে ইসি

bangladmin

দ্বিতীয় দিনে প্রার্থিতা ফিরে পেলেন আরও ৫১ জন, ৪১ নামঞ্জুর

bangladmin

২৬-২৭ টাকায় আলু বিক্রি নিশ্চিত করতে ডিসিদের নির্দেশ

bangladmin

বিডিআর বিদ্রোহ ঘটিয়েছিল বিএনপি: পররাষ্ট্রমন্ত্রী

bangladmin

Leave a Comment