বাংলানিউজমেইল
জাতীয়

দ্বাদশ জাতীয় সংসদের সদস্যদের শপথ বুধবার


নিজস্ব প্রতিবেদক :

দ্বাদশ জাতীয় সংসদে নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ আগামীকাল বুধবার সকাল ১০টায় জাতীয় সংসদ ভবনের শপথ কক্ষে অনুষ্ঠিত হবে। স্পিকার শিরীন শারমিন চৌধুরী শপথ বাক্য পাঠ করাবেন।

চলতি একাদশ জাতীয় সংসদের চিফ হুইপ নুর-ই-আলম চৌধুরী গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

আজই নির্বাচন কমিশন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ফলাফল গেজেট আকারে প্রকাশ করবে।

সংসদ সচিবালয় সূত্রে জানা গেছে, সংবিধানের বিধান অনুযায়ী গেজেট প্রকাশের তিন দিনের মধ্যে সংসদ সদস্য হিসেবে শপথ গ্রহণ করতে হবে। শপথ গ্রহণের অব্যবহিত পরই তিনি কার্যভার গ্রহণ করেছেন বলে গণ্য হবেন। ইতিমধ্যে শপথ গ্রহণের সব আয়োজন সম্পন্ন করা হয়েছে।

উল্লেখ্য, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৯৮ আসনের ফল ঘোষণা হয়েছে। এর মধ্যে আওয়ামী লীগ ২২২টি আসনে জয়লাভ করেছে। ৬২টি আসনে জয়লাভ করেছে স্বতন্ত্র প্রার্থী। জাতীয় পার্টি জিতেছে ১১ আসনে। এছাড়া জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ), ওয়ার্কার্স পার্টি ও কল্যাণ পার্টি একটি করে আসনে জয়লাভ করেছে।

Related posts

বিচার বিভাগের স্বচ্ছতা নিশ্চিতে প্রতিশ্রুতিবদ্ধ সরকার: রাষ্ট্রপতি

bangladmin

তাপমাত্রা কমে আগামী সপ্তাহে শৈত্যপ্রবাহের সম্ভাবনা

bangladmin

জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

bangladmin

রাজধানীর মোল্লা বাড়ি বস্তিতে আগুনে দুজনের মৃত্যু

bangladmin

তরুণ প্রজন্মের ত্যাগ বৃথা যেতে দেওয়া যাবে না : নৌ পরিবহন উপদেষ্টা

bangladmin

সৌদি আরবের উদ্দেশ্যে প্রধানমন্ত্রীর ঢাকা ত্যাগ

bangladmin

Leave a Comment