বাংলানিউজমেইল
জাতীয়

জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক :

বহুল প্রতীক্ষিত জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বুধবার (৫ আগস্ট) সকাল ৯টায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে জাদুঘরের ফলক উন্মোচনের মাধ্যমে এর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

উদ্বোধনের পর সাংবাদিকদের জন্য জাদুঘর পরিদর্শনের সুযোগ রাখা হয়েছে।

এ সময় প্রধানমন্ত্রী জাদুঘরে ফ্যাসিস্টি সরকারের নির্যাতন, সংরক্ষিত নিদর্শন, ছাত্র-জনতার বিভিন্ন স্মৃতি, আলোকচিত্র ও দলিল ঘুরে দেখেন।

আজ জাদুঘরটি বিশেষ অতিথি ও জুলাই শহীদ পরিবারের সদস্যদের জন্য সংরক্ষিত থাকবে। বৃহস্পতিবার (৬ আগস্ট) থেকে এটি সাধারণ দর্শনার্থীদের জন্য উন্মুক্ত করা হবে।

জাদুঘরে প্রবেশের জন্য অনলাইনে টিকিট সংগ্রহের ব্যবস্থা থাকবে। প্রাপ্তবয়স্কদের জন্য টিকিটের মূল্য ৫০ টাকা এবং শিশুদের জন্য ২৫ টাকা নির্ধারণ করা হয়েছে।

 

Related posts

কোস্টগার্ডকে আধুনিক করতে উদ্যোগ নিয়েছে সরকার: স্বরাষ্ট্র উপদেষ্টা

bangladmin

নির্বাচনে নির্ভয়ে দায়িত্ব পালন করতে পারবেন ডিসিরা: রিজওয়ানা

bangladmin

আরো নামতে পারে তাপমাত্রা, বৃষ্টির পূর্বাভাস

bangladmin

লাইনে দাঁড়িয়ে পরীক্ষা দিয়ে ড্রাইভিং লাইসেন্স নিলেন জাইমা রহমান

bangladmin

‘ভোট ঠেকানোর অপতৎপরতা প্রতিহত করা সাংবিধানিক দায়িত্ব’

bangladmin

অমর একুশে বইমেলার উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

bangladmin

Leave a Comment