বাংলানিউজমেইল
জাতীয়

বিরোধী দল কারা হবে শপথের পর জানা যাবে: আইনমন্ত্রী


নিজস্ব প্রতিবেদক :

বিরোধী দল কারা হবে তা সংসদ সদস্যদের শপথ নেয়ার পর জানা যাবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক।

মঙ্গলবার (৯ জানুয়ারি) দুপুরে সচিবালয়ে নির্বাচনে জয়ী হবার পর এক সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি।

তিনি বলেন, স্বতন্ত্রদের অবস্থান ঠিক হবার পর জানা যাবে কারা বিরোধী দল হবে। স্বতন্ত্ররা যদি আওয়ামী লীগে আসতে চান তাহলে আসতে পারবেন।

মন্ত্রী আরও বলেন, এবারও শেখ হাসিনাই সংসদ নেতা। তিনি ঠিক করবেন কে কোন মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করবেন। জনগণ যখন ভোট দেয় তখন নির্বাচন অংশগ্রহণমূলক হয়। জনগণ ভোটকে স্বাগত জানিয়েছে। অংশগ্রহণমূলক ভোটও হয়েছে।

কাল যারা শপথ নিতে পারবেন না, তারা নিয়ম অনুযায়ী পরে নিতে পারবেন বলেও জানান তিনি।

Related posts

পুলিশ লাইনে গোপন বন্দিশালার সন্ধান পাওয়া গেছে: নূর খান

bangladmin

বাংলাদেশে তেল রিফাইনারি কারখানা করতে চায় সৌদি আরব

bangladmin

বায়ুদূষণে আবারও শীর্ষে ঢাকা

bangladmin

কুমিল্লা ও ময়মনসিংহ সিটির ভোট ৯ মার্চ

bangladmin

‘নির্বাচন সুষ্ঠু না হলে দেশের ভবিষ্যৎ ভালো হবে না’

bangladmin

দেশে আরও ৫০ গ্যাস কূপ খননের উদ্যোগ

bangladmin

Leave a Comment