বাংলানিউজমেইল
জাতীয়

কুমিল্লা ও ময়মনসিংহ সিটির ভোট ৯ মার্চ

নিজস্ব প্রতিবেদক :

আগামী ৯ মার্চ কুমিল্লা ও ময়মনসিংহ সিটি করপোরেশন উপনির্বাচনের ভোট অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) আনিছুর রহমান।

সোমবার (২২ জানুয়ারি) দুপুরে সংবাদ সম্মেলনে আগারগাঁওয়ের নির্বাচন ভবনে নিজ কার্যালয়ে এ কথা জানান তিনি।

তিনি বলেন, দুই সিটি করপোরেশনেই ইলেক্ট্রনিক ভোটিং মেশিনের মাধ্যমে ভোট অনুষ্ঠিত হবে। সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত টানা ভোটগ্রহণ চলবে।

উপজেলা পরিষদ নির্বাচন নিয়ে আনিছুর রহমান বলেন, এবারও ৫ ধাপে অনুষ্ঠিত হবে উপজেলা পরিষদের নির্বাচন। এপ্রিলে প্রথম ধাপের নির্বাচন সম্পন্ন করার পরিকল্পনা রয়েছে বলেও জানান তিনি।

Related posts

বিশ্ব ইজতেমা ঘিরে সহিংসতার শঙ্কা নেই: র‍্যাব

bangladmin

৫০% মহার্ঘ ভাতা বাস্তবায়নসহ ৭ দাবিতে লাগাতার আন্দোলনের ঘোষণা

bangladmin

মানবাধিকার শাশ্বত ও সর্বজনীন অধিকার

bangladmin

প্রধানমন্ত্রী স্বাস্থ্যখাতকে জিরো টলারেন্স নীতি ঘোষণা করেছেন: স্বাস্থ্যমন্ত্রী

bangladmin

আমার নাম বা ছবি দিয়ে যা কিছু বিক্রি হচ্ছে, তার সবই প্রতারণা

bangladmin

স্থানীয় সরকারের ২৩৩টি সংস্থার ভোট আগামী ৯ মার্চ: ইসি আলমগীর

bangladmin

Leave a Comment