বাংলানিউজমেইল
বিনোদনরাজধানী

মডেল রিধির আত্মহত্যা : কারাগারে প্রেমিক হাসিবুর

অপরাধচিত্র প্রতিবেদক : কারাগারে পাঠানো হলো মডেল-অভিনেত্রী রিধিকা রিধিকে আত্মহত্যায় প্ররোচনার মামলার আসামী (তার প্রেমিক) হাসিবুর রহমানকে। ১৬ আগস্ট রবিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুব আলমের আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। গণমাধ্যমকে এমনই বলে তথ্য দিয়েছে প্রসিকিউশন বিভাগের এসআই কামাল হোসেন।
ঢাকার বসুন্ধরা আবাসিক এলাকার নিজের বাসার শয়নকক্ষ থেকে ১৫ আগস্ট শনিবার সকালে রিধিকে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়। পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিলে চিকিৎসক রিধিকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় ওইদিনই রিধির মা মনি বেগম আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে হাসিবুরের বিরুদ্ধে মামলা করেন। ঘটনার দিন হাসিবুর রিধিকে দেখতে তার বাসায় এসেছিলেন। সেখান থেকেই তাকে গ্রেপ্তার করা হয়।
১৬ আগস্ট রবিবার মামলার তদন্ত কর্মকর্তা ভাটারা থানার এসআই আব্দুল ওয়াদুত আসামিকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন। আবেদনে বলা হয়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে ও মামলা তদন্তকালে গ্রেপ্তার আসামির বিরুদ্ধে বাদীর আনা অভিযোগের যথেষ্ট তথ্য প্রমাণ পাওয়া যাচ্ছে। তার বিরুদ্ধে তদন্ত অব্যাহত আছে। জিজ্ঞাসাবাদে আসামি অপরাধের কথা স্বীকার করেন এবং ঘটনার সঙ্গে জড়িত বলেও জানিয়েছেন। আসামি জামিনে মুক্তি পেলে চিরতরে পালিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে।
হাসিবুরের পক্ষে তার আইনজীবী গোলাম কিবরিয়া ছোটন জামিন চেয়ে আবেদন করেন। তবে মঙ্গলবার শুনানি করতে চান তিনি। পরে আদালত তাকে কারাগারে পাঠিয়ে জামিন শুনানির দিন রেখেছে ১৮ আগস্ট মঙ্গলবার।

Related posts

বিয়ে করলেন শশী

bangladmin

কবে বিয়ে করছেন দীঘি

bangladmin

শাহজালাল বিমানবন্দর থেকে চিত্রনায়িকা নুসরাত ফারিয়া গ্রেপ্তার

bangladmin

গুঞ্জনের মাঝে একসঙ্গে ঐশ্বরিয়া-অভিষেক !

bangladmin

ক্যানসারের সঙ্গে লড়ছেন ইবরার টিপু

bangladmin

অভিনেত্রী সুবাহর যে মন্তব্য সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলেছে

bangladmin