বাংলানিউজমেইল

২ সংগীতশিল্পী একসঙ্গে প্রথম অভিনয়ে

বিনোদন ডেস্ক :

ওটিটি প্লাটফর্মের জন্য নির্মাতা শিহাব শাহীন নির্মাণ করতে যাচ্ছেন ওয়েব ফিল্ম ‘তুমি আমি শুধু’। যেখানে প্রথমবারের মতো পর্দায় জুটি হয়ে অভিনয় করবেন সংগীতশিল্পী প্রীতম হাসান ও জেফার রহমান।

আগামীকাল বুধবার থেকে ঢাকায় শুরু হচ্ছে শুটিং। ঢাকায় শুটিং শেষে কক্সবাজারে হবে বাকি অংশের দৃশ্যায়ন।

প্রযোজনা সূত্র জানিয়েছে, ‘তুমি আমি শুধু’ একটি রোমান্টিক জনরার প্রজেক্ট। নতুন গল্প, নতুন জুটি। প্রীতম ও জেফার দুজনেই গানের মানুষ। তাদের দুজনের জন্য নতুন চ্যালেঞ্জ।

ইতোমধ্যে প্রীতম-জেফার অভিনয় দর্শক প্রশংসা পেয়েছে। প্রীতমকে সর্বশেষ দেখা গেছে ‘ঘুমপরী’ ওয়েব ফিল্মে এবং জেফার সর্বশেষ অভিনয় করেছেন শিহাব শাহীন পরিচালিত ‘অ্যালেন স্বপন সিজন ২’তে।

‘তুমি আমি শুধু’ আসছে ঈদুল আজহায় ওটিটি প্ল্যাটফর্ম বিঞ্জে।

Related posts

আদালতে আত্মসমর্পণ করে জামিন পেলেন পরীমনি

bangladmin

অমিতাভের পোস্ট ঘিরে কৌতূহল

bangladmin

ইসলামী জীবনযাপনে প্রশংসা কুড়াচ্ছেন লুবাবা

bangladmin

আজ সুচিত্রা সেনের প্রয়াণ দিবস

bangladmin

চলচ্চিত্রে কাজ করার প্রসঙ্গে যা বললেন কেয়া পায়েল

bangladmin

চট্টগ্রামবাসীকে ধন্যবাদ জানালেন শাহরুখ খান

bangladmin