বাংলানিউজমেইল

মা হারালেন অনিল কাপুর

বিনোদন ডেস্ক

বলিউড অভিনেতা অনিল কাপুরের মা নির্মল কাপুরের ২ মে মারা গেছেন। নির্মল কাপুর ৯০ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার মৃত্যুতে কাপুর পরিবারে গভীর শোকের ছায়া নেমেছে।

রিপোর্ট অনুযায়ী, নির্মল কাপুরকে মুম্বইয়ের কোকিলাবেন হাসপাতালে অসুস্থতার কারণে ভর্তি করানো হয়েছিল।

নির্মল কাপুর ২০১৪ সালের সেপ্টেম্বরে তার ৯০তম জন্মদিন পালন করেন। নির্মল কাপুরের ৪ সন্তান হলেন অনিল কাপুর, বনি কাপুর, রীনা কাপুর ও সঞ্জয় কাপুর। নিজের সন্তানদের সঙ্গে সঙ্গে নির্মল কাপুর তার নাতি-নাতনিদের রেখে গেলেন।

অর্জুন কাপুর, অংশুলা কাপুর, সোনম কাপুর, শানায়া কাপুর, জাহ্নবী কাপুর, খুশি কাপুরদেরও খুব কাছের ছিলেন তিনি।

নির্মল কাপুরকে শ্রদ্ধাঞ্জলি জানাতে বনি কাপুর, শানায়া কাপুর, শিখর পাাহাড়িয়া, জাহ্নবী কাপুর এবং খুশি কাপুররা পৌঁছেছেন অনিল কাপুরের বসাভবনে। সোশ্যাল মিডিয়ায় যার ভিডিয়োও প্রকাশ্যে এসেছে।

সালমানের সঙ্গে দেখা করতে চাইলে সন্ধ্যার পর যান: মিকা সিংসালমানের সঙ্গে দেখা করতে চাইলে সন্ধ্যার পর যান: মিকা সিং
নির্মল কাপুর এবং প্রযোজক সুরিন্দর কাপুরের বিয়ে হয়েছিল ১৯৫৫ সালে। ২০১১ সালে নির্মল কাপুরের স্বামী সুরিন্দর কাপুরের মৃত্যু হয়। অনিল কাপুর প্রায়ই তাঁর ইনস্টাগ্রামে মায়ের ছবি পোস্ট করেন। সোশ্যাল মিডিয়ায় কাপুর পরিবারের অনুরাগীরাও অনিল কাপুর এবং বনি কাপুরের মায়ের প্রতি শ্রদ্ধাঞ্জলি জানাচ্ছেন।

সূত্ : হিন্দুস্তান টাইমস

Related posts

প্রযোজককে প্রকাশ্যেই জুতাপেটা করলেন অভিনেত্রী

bangladmin

শাকিবের নায়িকা ইধিকা পালের নতুন চমক

bangladmin

যে কারণে মুখ্যমন্ত্রী হওয়ার প্রস্তাব ফিরিয়ে দেন সোনু সুদ

bangladmin

তাহসানের বিয়ের খবর, মেয়েকে নিয়ে ছবি দিলেন মিথিলা

bangladmin

বিয়ে করলেন শশী

bangladmin

চলচ্চিত্রে কাজ করার প্রসঙ্গে যা বললেন কেয়া পায়েল

bangladmin