বাংলানিউজমেইল

বাংলাদেশ ভ্রমণে সতর্কতার পরামর্শ কানাডার

অপরাধচিত্র ডেস্ক: বাংলাদেশের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে ভ্রমণে সতর্ক করেছে কানাডা সরকার। নতুন সতর্কবার্তায় বাংলাদেশকে এখনো ‘উচ্চমাত্রার সতর্কতা অবলম্বন’ পর্যায়ে রেখেছে দেশটি।
কানাডা সরকারের ভ্রমণবিষয়ক ওয়েবসাইটে গত ১০ আগস্ট সোমবার এক সতর্কবার্তা প্রকাশিত হয়।
প্রকাশিত নির্দেশনায় বলা হয়েছে, বাংলাদেশে রাজনৈতিক উত্তেজনা, বিচারিক কার্যক্রম ও রাজনৈতিক কর্মসূচিকে ঘিরে যেকোনো সময় বিক্ষোভ, সংঘর্ষ এবং জনঅস্থিরতা তৈরি হতে পারে। এসব পরিস্থিতিতে হঠাৎ করে যান চলাচল ব্যাহত হওয়া, ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ হয়ে যাওয়া এবং সহিংসতার মতো ঘটনা ঘটার আশঙ্কার কথাও উল্লেখ করা হয়েছে।
এ কারণে বাংলাদেশ সফররত বা অবস্থানরত কানাডীয় নাগরিকদের বড় ধরনের জমায়েত ও বিক্ষোভ এড়িয়ে চলার পাশাপাশি স্থানীয় কর্তৃপক্ষের নির্দেশনা মেনে চলার পরামর্শ দেওয়া হয়েছে।
তবে চট্টগ্রাম পার্বত্য অঞ্চল নিয়ে আরও কঠোর অবস্থান নিয়েছে কানাডা। ওই এলাকায় ‘সব ধরনের ভ্রমণ এড়িয়ে চলার’ পরামর্শ দেওয়া হয়েছে। সতর্কবার্তায় পার্বত্য অঞ্চলে রাজনৈতিক সহিংসতা, অপহরণ ও সংঘর্ষের ঝুঁকির কথা উল্লেখ করা হয়েছে।
গত বছরের সেপ্টেম্বর ও ডিসেম্বরে দুই দফা বাংলা‌দেশ নি‌য়ে ভ্রমণ সতর্কতা জারি করেছিল কানাডা সরকার। সর্বশেষ হালনাগাদের মাধ্যমে সেই সতর্কতা বহাল রাখা হয়েছে।

Related posts

শেখ হাসিনার ‘৪০০ কোটির’ সেই পিয়নের বিরুদ্ধে দুদকের মামলা

bangladmin

প্রবীণদের জন্য ডে কেয়ার সেন্টার করা হবে

bangladmin

আত্মরক্ষার্থে মিয়ানমারের পুলিশ বাংলাদেশে ঢুকেছে: স্বরাষ্ট্রমন্ত্রী

bangladmin

পুনরায় প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ায় শেখ হাসিনাকে অভিনন্দন চেক প্রধানমন্ত্রীর

bangladmin

রবিরাগ’র বর্ষামঙ্গল উদযাপনের প্রস্তুতি চলছে

bangladmin

গণহত্যার বিচার করাই আমার প্রধান দায়িত্ব: আসিফ নজরুল

bangladmin

Leave a Comment