বাংলানিউজমেইল

ফেলের হার বেশি হওয়ার কারণ জানালেন ঢাকা বোর্ডের চেয়ারম্যান

অপরাধচিত্র ডেস্ক: ইংরেজি ও গণিত— এই দুটি বিষয়ের কারণে পরীক্ষায় ফেলের হার বাড়ে এবং পাসের হার কমে যায় বলে মন্তব্য করেছেন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকার চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান।
১০ আগস্ট সোমবার সকালে সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশ উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
সৈয়দ আক্তারুজ্জামান বলেন, ‘সকল বোর্ডের ফলাফল পর্যালোচনা করে দেখেছি, আমরা যখন পরীক্ষা দিয়েছি তখন থেকে এখন পর্যন্ত ইংরেজি ও গণিত—এই দুটি বিষয়ে ফেলের হার বাড়ে এবং পাসের হার কমে।’
সোমবার এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। এবার সারাদেশে গড় পাসের হার ৬২ দশমিক ২৫ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ১ লাখ ১৬ হাজার ৬৭৬ জন শিক্ষার্থী।
২০২৫ সালের এসএসসি ও সমমান পরীক্ষায় সারাদেশে গড় পাসের হার ছিল ৬৮ দশমিক ৪৫ শতাংশ। ওই বছর জিপিএ-৫ পেয়েছিল ১ লাখ ৩৯ হাজার ৩২ জন শিক্ষার্থী।
অর্থাৎ গত বছরের তুলনায় এবার গড় পাসের হার কমেছে ৬ দশমিক ২০ শতাংশ পয়েন্ট। একই সঙ্গে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যাও কমেছে ২২ হাজার ৩৫৬ জন।

Related posts

বিএনপির বক্তব্য ভুল, জনগণের ভোটে নির্বাচিত আ. লীগ: রুশ রাষ্ট্রদূত

bangladmin

ডিসেম্বরে নির্বাচন দিয়ে কাজে ফিরতে চাই: দুবাইয়ে প্রধান উপদেষ্টা

bangladmin

‘পুরনো পদ্ধতি অর্থাৎ মার্কস অথবা জিপিএ পদ্ধতিতে একাদশে ভর্তি হবে’

bangladmin

বাংলাদেশ ও থাইল্যান্ডের মধ্যে সরাসরি জাহাজ চলবে: নৌপরিবহন প্রতিমন্ত্রী

bangladmin

প্রতিটি জেলায় বার্ন ইউনিট করার পরিকল্পনা রয়েছে : স্বাস্থ্যমন্ত্রী

bangladmin

‘জুলাই ঘোষণাপত্র’ নিয়ে দেশব্যাপী জনসংযোগ শুরু ৬ জানুয়ারি

bangladmin

Leave a Comment