বাংলানিউজমেইল

রোমে বিমানের ফ্লাইটে কারিগরি ত্রুটি : রাতে ঢাকার পথে রওনার পরিকল্পনা

অপরাধচিত্র প্রতিবেদক : কারিগরি ত্রুটির কারণে ইতালির রোমের ফিউমিচিনো বিমানবন্দরে (এফসিও) আটকে থাকা বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বিজি-৩০৬ ফ্লাইটের উড়োজাহাজটি ৮ আগস্ট শনিবার রাতে ঢাকার উদ্দেশে রওনা দেওয়ার পরিকল্পনা করছে।
বিমান বাংলাদেশ এয়ারলাইনস সূত্রে জানা গেছে, বিজি-৩০৬ ফ্লাইটের নির্ধারিত উড়োজাহাজ এস২-এজেওয়াই বর্তমানে কারিগরি ত্রুটির কারণে গ্রাউন্ডেড অবস্থায় রয়েছে।
ত্রুটি মেরামতের জন্য প্রকৌশলী দল ও প্রয়োজনীয় খুচরা যন্ত্রাংশ বিজি-৩০৫ ফ্লাইটে করে রোমে পাঠানো হচ্ছে।
বিজি-৩০৫ ফ্লাইটটি শনিবার বাংলাদেশ সময় রাতের দিকে রোমে পৌঁছানোর কথা রয়েছে। এরপর প্রকৌশলী দল ত্রুটি নিরসনের কাজ শুরু করবে।
বিমান জানিয়েছে, পরিকল্পনা অনুযায়ী কারিগরি ত্রুটি মেরামত ও প্রয়োজনীয় নিরাপত্তা পরীক্ষা সম্পন্ন হলে বিজি-৩০৬ ফ্লাইটটি রোমের স্থানীয় সময় রাত ১০টায় ঢাকার উদ্দেশে যাত্রা করবে।
সেক্ষেত্রে ফ্লাইটটি রবিবার সকাল সাড়ে ১০টার দিকে ঢাকায় পৌঁছাতে পারে।
তবে কারিগরি কাজ শেষ হওয়ার ওপর ফ্লাইটটির সময়সূচি নির্ভর করছে। যাত্রীদের সর্বশেষ তথ্য নিয়মিত জানানো হবে বলে জানিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস।

Related posts

বর্জ্যমুক্ত দেশ গড়ার আহ্বান পরিবেশমন্ত্রীর

bangladmin

হাসিনা সরকার গ্যাস খাত আমদানিনির্ভর করায় বর্তমান সংকট তৈরি হয়েছে : জাহেদ উর রহমান

bangladmin

মোল্লাবাড়ি বস্তির আগুন : তদন্তসাপেক্ষে জানা যাবে নাশকতা নাকি দুর্ঘটনা: ডিএমপি

bangladmin

জনগণের সেবা এবং সন্ত্রাস দমন করুন: পুলিশের প্রতি প্রধানমন্ত্রী

bangladmin

নির্বাচন ঘিরে বাংলাদেশে গ্রেফতার-সহিংসতা দেখতে চায় না জাতিসংঘ

bangladmin

বিদ্যুৎ ও জ্বালানি পরিস্থিতি নিয়ে সংসদে উত্তপ্ত আলোচনা

bangladmin

Leave a Comment