বাংলানিউজমেইল
জাতীয়

জুলাই হত্যাযজ্ঞের মামলা শেষ হবে ১ বছরে: চিফ প্রসিকিউটর

নিজস্ব প্রতিবেদক :

জুলাই অভ্যুত্থানে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হওয়া মামলাগুলোর বিচার এক বছরের মধ্যে শেষ করার লক্ষ্যে কাজ করে যাচ্ছেন বলে জানিয়েছেন চিফ প্রসিকিউটর মো.আমিনুল ইসলাম।

মঙ্গলবার নিজ কার্যালয়ে এক ব্রিফিংয়ে তিনি এ মন্তব্য করেন।

চিফ প্রসিকিউটর বলেন, যে ছয়টি মামলার বিচার ইতোমধ্যে হয়েছে আমাদের ওখানে, আমি যোগদানের আগে তিনটি এবং আমি যোগদানের পরে তিনটি-এই ছয়টি বিচার কার্য শেষ হয়েছে । তিনি বলেন, এক থেকে দেড় বছরের মধ্যে যে ছয়টা মামলার বিচারকার্য শেষ করতে আমরা পেরেছি, এইটা অত্যন্ত দ্রুততম সময়ের মধ্যেই এবং পাশাপাশি স্বচ্ছতা ও নিরপেক্ষতার মধ্যে আন্তর্জাতিক মান বজায় রেখে সম্পন্ন হয়েছে ।

আমি মনে করি যে এর চেয়েও যদি দ্রুত বিচারকার্য করেন তাহলে এই বিচার নিয়ে জনগণের প্রশ্ন দেখা দিতে পারে, তাই এটি স্বচ্ছতার সাথে এবং স্বাভাবিক গতিতে এগুচ্ছে ।
বিচারের শেষ পর্যায়ে থাকা মামলাগুলোর বিষয়ে মো.আমিনুল ইসলাম বলেন, আরও প্রায় আমাদের তিনটি মামলা এই মাসেই ইনশাআল্লাহ রায়ের জন্য অপেক্ষমান।

আজকেও একজন আসামী ওবায়দুল কাদের, তার মামলার যুক্তিতর্কের শুনানি চলছে । মাহবুব উল আলম হানিফের মামলায়ও যুক্তিতর্ক শেষ, রায় যেকোন দিন হতে পারে।
যাত্রাবাড়ির অত্যন্ত নৃশংসভাবে তাইম হত্যাকাণ্ডটা সংঘটিত হয়েছিল, সেটারও যুক্তিতর্কের শুনানি কয়েকদিনের মধ্যে শুরু হবে । আরও কয়েকটি মামলা কিন্তু বিচারকার্যের প্রায় শেষ পর্যায়ে । আমরা মোটা দাগে যদি বলি যে জিয়াউল আহসান-তার মামলার সাক্ষী প্রমাণের প্রায় শেষ পর্যায়ে আমরা আছি, আর খুব বেশি সময় নিব না।

তিনি আর বলেন, এই জুলাই মামলাগুলো খুব দ্রুততার সাথে আমরা ইনভেস্টিগেশন শেষ করে সম্ভাব্য আগামী এক বছরের মধ্যে যাতে অন্তত জুলাইয়ের সমস্ত বিচার আমরা শেষ করতে পারি, সেই বিষয়ে আমরা একটা কমিটমেন্ট নিয়ে কাজ করে যাচ্ছি । পাশাপাশি সারাদেশে ক্রসফায়ারের যে তিন হাজারের অধিক ঘটনা ঘটেছে, সে মামলাগুলোর অনেকগুলো ইনভেস্টিগেশন রিপোর্ট হয়েছে ।

এসময় তিনি জানান, ইতোমধ্যে কক্সবাজারে কাউন্সিলর একরাম হত্যা মামলার এবং শাপলা চত্তরের বিচারকার্যও শুরু হয়েছে । এছাড়া জুলাইয়ের বিচারগুলোকে অগ্রাধিকার দেওয়ার পাশাপাশি গুম এবং ক্রসফায়ারের ঘটনাগুলো নিয়ে কাজ করা হচ্ছে বলেও জানান তিনি । তিনি বলেন, আমাদের ১২টি মামলার রিপোর্ট আমরা দিয়েছি এবং পর্যায়ক্রমে ফর্মাল চার্জ দাখিল করছি; আরো কয়েকটা বাকি আছে যেগুলো কয়েকদিনের মধ্যে দিয়ে দিব ।

 

 

Related posts

বিশ্ব ইজতেমা শুরু ২ ফেব্রুয়ারি, চলছে প্রস্তুত

bangladmin

শ্রমিক-কর্মচারীদের মামলায় ড. ইউনূসের শাস্তি হয়েছে, এখানে সরকার কোনো পক্ষ নয় : তথ্যমন্ত্রী

bangladmin

গণতান্ত্রিক দেশে ইস্যু থাকবে, আলোচনায় সমাধান হবে : ভারতের হাইকমিশনার

bangladmin

শ্রমিক বিক্ষোভে উত্তাল মিরপুর

bangladmin

কবি আবু বকর সিদ্দিক আর নেই

bangladmin

পরিবেশ অধিদপ্তরের পরিচালক ও স্ত্রীর মৃত্যু

bangladmin

Leave a Comment