বাংলানিউজমেইল
বিনোদন

আবারও ‘বিধ্বংসী’ রূপে শাকিব খান!

বিনোদন ডেস্ক :

প্রকাশ পেয়েছে নতুন সিনেমা ‘বরবাদ’র টিজার। যেখানে আবারও গ্যাংস্টার চরিত্রে ‘বিধ্বংসী’ রূপে ধরা দিয়েছেন ঢালিউড মেগাস্টার শাকিব খান।

বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) মুক্তি পায় ‘বরবাদ’র টিজার। ‘তুফান’ সিনেমার পর আবারও অ্যাকশন ঘরানার ‘বরবাদ’ সিনেমায় একজন গ্যাংস্টার চরিত্রে অভিনয় করেছেন শাকিব।

১ মিনিট ৪৪ সেকেন্ডের টিজারটি প্রকাশ পেয়েছে এসকে ফিল্ম ইউটিউব চ্যানেলে। টিজারে দেখা যায়, এ গল্পের নায়িকা নিতুকে (ইধিকা পাল) না পেলে পুরো দুনিয়া বরবাদ করে দিতে প্রস্তুত গ্যাংস্টার শাকিব।

টিজারের সংলাপে শাকিব খান বলেন, আমি শুধু একটা জিনিসই ভাবি নিতু শুধুই আমার।

টিজারে আরও দেখা যায়, গ্যাংস্টার ছেলের জন্য সমাজে লজ্জাবোধ করেন শাকিবের মা।

রিয়েল এনার্জি প্রোডাকশনের ব্যানারে প্রযোজনা করেছেন শাহরিন আক্তার সুমি। মেহেদী হাসান হৃদয় পরিচালিত ‘বরবাদ’ সিনেমায় শাকিব ও ইধিকা ছাড়াও অভিনয় করেছেন মিশা সওদাগর ও কলকাতার যীশু সেনগুপ্ত।

ঢালিউড ইন্ডাস্ট্রির সবচেয়ে ব্যয়বহুল সিনেমা হতে চলেছে এটি। ১৮ কোটি টাকা বাজেটে নির্মিত রহস্য আর টান টান উত্তেজনার গল্প নিয়ে ঈদে মুক্তি পাওয়ার কথা রয়েছে ‘বরবাদ’ সিনেমার।

 

Related posts

‘বাঘা যতীন’ খ্যাত নির্মাতা অরুণ রায় আর নেই

bangladmin

মডেল রিধির আত্মহত্যা : কারাগারে প্রেমিক হাসিবুর

bangladmin

চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি শিবা সানু, সম্পাদক জয় চৌধুরী

bangladmin

ভালোবাসার বার্তা শাকিব-বুবলীর

bangladmin

না ফেরার দেশে ওস্তাদ জাকির হুসেন

bangladmin

শিল্পী প্রতুল মুখোপাধ্যায় আর নেই

bangladmin