বাংলানিউজমেইল

ক্যানসারের সঙ্গে লড়ছেন ইবরার টিপু

বিনোদন প্রতিবেদক :

সংগীত পরিচালক, সুরকার ও কণ্ঠশিল্পী ইবরার টিপু ক্যানসারে আক্রান্ত। অসুস্থতার বিষয়টি নিশ্চিত করেছেন তাঁর স্ত্রী সংগীতশিল্পী বিন্দু কণা। তিনি জানান, দুই বছর আগে ইবরার টিপুর ক্যানসার ধরা পড়ে, বর্তমানে যুক্তরাষ্ট্রে তাঁর চিকিৎসা চলছে। ধীরে ধীরে স্বাভাবিক জীবনে ফেরার চেষ্টা করছেন টিপু।

সম্প্রতি যুক্তরাষ্ট্র থেকে ফেসবুক লাইভে আসেন ইবরার টিপু। সে সময় তাঁকে দেখে অনেকেই চমকে ওঠেন। তাঁর শারীরিক অবস্থা জানতে যোগাযোগের চেষ্টা করেন অনেকে। ওই ভিডিওর কমেন্ট বক্সে অনেকেই জানতে চান, তাঁর কী হয়েছে। বিষয়টি নজরে আসে বিন্দু কণার। তাই ইবরার টিপুর ফেসবুক আইডি থেকে বাংলাদেশ সময় শনিবার মধ্যরাতে লাইভে এসে টিপুর শারীরিক অবস্থা নিয়ে কথা বলেন কণা।

বিন্দু কণা বলেন, ‘প্রায় দুই বছর আগে ইবরার টিপুর কিডনিতে ক্যানসার ধরা পড়ে। দীর্ঘ চিকিৎসা ও অস্ত্রোপচারের একটি কঠিন পথ পার করতে হয়েছে। এখন সুস্থতার দিকে এগোচ্ছে। আমরা আসলে বিষয়টি কাউকে জানাতে চাইনি। কিন্তু সম্প্রতি ফেসবুকে টিপুর বর্তমান চেহারা দেখে অনেকেই বিভ্রান্ত হয়েছেন। তাই বিষয়টি জানানো প্রয়োজন মনে করেছি।’

বিন্দু কণা আরও বলেন, ‘ইবরার টিপুর বড় একটি সার্জারি হয়েছে। তাই এখনো কথা বলতে কিছুটা সমস্যা হচ্ছে। ধীরে ধীরে সেরে উঠবে। সম্প্রতি একটি ভিডিও দেখার পর অনেকেই চিন্তিত হয়েছেন, ফোন করেছেন, জানতে চেয়েছেন কী হয়েছে। কিন্তু এই মুহূর্তে সবার সঙ্গে কথা বলা তার পক্ষে সম্ভব নয়। আরেকটু সুস্থ হলে টিপু সবার সঙ্গে যোগাযোগ করবে।’

সংগীতাঙ্গনে ইবরার টিপুর পথচলা তিন দশকের বেশি সময়ের। তাঁর সুর ও সংগীতে গেয়েছেন দেশের জনপ্রিয় অনেক শিল্পী। ২০১১ সালের ক্রিকেট বিশ্বকাপ উপলক্ষে টিপুর নির্মিত বহুল জনপ্রিয় স্বাগত সংগীত ‘ও পৃথিবী এবার এসে বাংলাদেশ নাও চিনে’ তাঁকে বিশেষ পরিচিতি এনে দেয়।

Related posts

এবার রাজনীতিতে নাম লেখালেন ডাক্তার সাবরিনা

bangladmin

আবারও ঢাকায় গাইবেন নচিকেতা

bangladmin

হাসপাতাল থেকে বাড়ি ফিরলেন এ আর রহমান

bangladmin

ঈদে মুক্তি নিশ্চিত তিন সিনেমার

bangladmin

দেশে ফিরেছেন রুমানা মালিক মুনমুন

bangladmin

৪৫ বছর বয়সেও নিজেকে যেভাবে ফিট রাখেন অভিনেত্রী সানি লিওন

bangladmin